মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বিশ্বে ১৪ লাখের বেশি লায়ন সদস্য মানবকল্যাণে নিয়োজিত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের এমএ আজিজ স্টেডিয়াম থেকে আগামী ২ অক্টোবর বিকেল ৪টায় বর্ণাঢ্য র‌্যালি দিয়ে শুরু হচ্ছে লায়ন্স ৩১৫-বি৪ এর অক্টোবর সেবা মাস। পুরো মাসজুড়ে প্রতিদিন একাধিক ক্লাব বিভিন্ন কর্মসূচি পালন করবে।

আজ বুধবার দুপুরে জামালখান সিনিয়রস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে লায়ন্স জেলা গভর্নর আল সাদাত দোভাষ পিএমজেএফের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এমডিএম মহিউদ্দিন চৌধুরী। তিনি জানান, বিশ্বে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বছরব্যাপী নানাবিধ সেবা কার্যক্রম পরিচালনা করে। এখন বিশ্বে ১৪ লাখের বেশি লায়ন সদস্য পৃথিবীর কোথাও না কোথাও মানবকল্যাণে সেবা কর্ম পরিচালনা করছেন।

লায়ন্স ৩১৫-বি ৪ চট্টগ্রাম জেলা ৮৪টি ক্লাবের মাধ্যমে ২ হাজার ৬২৬ জন সদস্য দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এছাড়া লায়ন কার্যক্রমকে সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য একটি স্বতন্ত্র লিও জেলা বলিষ্ঠভাবে কাজ করছে। এক হাজার লিও সদস্য ৪৩টি ক্লাবের মাধ্যমে সেবামূলক কাজে লায়নদের সহযোগিতা করছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লায়ন কামরুন মালেক, নাসিরুদ্দিন চৌধুরী, রূপম কিশোর বড়ুয়া, ডা. শিব প্রসাদ বিশ্বাস, এসএম শামসুদ্দিন চৌধুরী, মোস্তাক হোসাইন, আবু বকর সিদ্দিকী প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন প্রেস কনফারেন্স কমিটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহেদুল ইসলাম। সঞ্চালনা করেন প্রেস কনফারেন্স কমিটির মেম্বার সেক্রেটারি লায়ন হাসান আকবর প্রমুখ।

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...