বুধবার, ৫ আগস্ট ২০২৬

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৩০০ ছাড়িয়ে গেল

- Advertisement -
Single page 1st Paragraph

তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৩০০ ছাড়িয়ে গেছে। দুই দেশে এ পর্যন্ত ৪ হাজার ৩৭২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) ভূমিকম্পের পর মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে ভূমিকম্পে মৃতের সংখ্যা কয়েক ঘণ্টার ব্যবধানে ২ হাজার ৩৭৯ থেকে বেড়ে ২ হাজার ৯২১ জনে পৌঁছেছে। ভূমিকম্পে অন্তত ৫ হাজার ৬০৬টি ভবন ধ্বংস হয়েছে

তুর্কি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ইউনুস সেজের বলেন, মঙ্গলবার সকাল পর্যন্ত তুরস্কে নিহতের সংখ্যা অন্তত ২ হাজার ৯২১ জন। সিরিয়ায় নিহতের সংখ্যা ১ হাজার ৩৫১।

দুই দেশে আহতের সংখ্যা ১৭ হাজারের বেশি। সিরিয়ায় আহতের সংখ্যা ৩ হাজার ৫৩১ জন বলে জানিয়েছেন দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই বলেন, তুরস্কের ১০টি প্রদেশ ও শহরে হতাহতের ঘটনা ঘটেছে। প্রায় ৩ লাখ ৩৮ হাজার মানুষ বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি ও অন্যান্য স্থানে আশ্রয় নিয়েছেন।

দুই দেশেই শীতকালীন তুষারপাতে জনজীবন বিপর্যস্ত অবস্থা পার করছে। সোমবার থেকেই আশ্রয়হীনরা খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। অনেককে আগুন জ্বালিয়ে একসঙ্গে জড়ো হয়ে বসে থাকতে দেখা গেছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোররাত সোয়া ৪টার দিকে তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার উত্তরাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, তুরস্ক ও সিরিয়ায় তীব্র মাত্রার ভূমিকম্পে ক্ষতি হয়েছে ব্যাপক। বহু দেশ ও আন্তর্জাতিক সংগঠন দেশ দুটিকে সহায়তার প্রস্তাব দিয়েছে।

এ তালিকায় রয়েছে চীন; ইউরোপীয় ইউনিয়নের- বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ফ্রান্স, গ্রিস, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও রোমানিয়া, ইতালি ও হাঙ্গেরি; জার্মানি; গ্রিস; স্পেন; ইতালি; রাশিয়া; ইউক্রেন; পোল্যান্ড; যুক্তরাজ্য; যুক্তরাষ্ট্র; ভারত; পাকিস্তান; ইরান; ইসরায়েল; কাতার; নরওয়েজিয়ান রিফুজি কাউন্সিল (এনআরসি); ন্যাটো; ইউএনএইচসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এই বিভাগের সব খবর

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে এই স্মৃতি জাদুঘরের দুয়ার...

কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে সভা

চট্টগ্রামের কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগষ্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা...

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী বলেন, কোনো একক দেশ বা সরকারের পক্ষে এই অপরাধ সম্পূর্ণরূপে দমন করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা...

সর্বশেষ

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...

কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে সভা

চট্টগ্রামের কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।...

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে...