শনিবার, ২০ জুন ২০২৬

রাবার শিল্প উন্নয়নে ১১ দফা বাস্তবায়নের দাবি বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশনের

- Advertisement -
Single page 1st Paragraph

তিন পার্বত্য জেলার বেশ কয়েকটি বাগানের উপর ভূমিদস্যু ও সন্ত্রাসী বাহিনীর তান্ডবের কারণে রাবার শিল্প ধ্বংসের মুখে। এ শিল্পের অগ্রযাত্রা ব্যাহত করতে নানামুখী তৎপরতা চালাচ্ছে একটি চক্র। এ ধারাবাহিকতায় ৩-৪ বছর ধরে বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নস্থ লামা রাবার ইন্ড্রাষ্ট্রিজের লীজকৃত জায়গায় সৃজিত বাগান সহ জায়গা জবর দখলের উদ্দেশ্যে হামলা ও মিথ্যা রটিয়ে প্রশাসনকে বিভ্রান্তির চেষ্টা করছে কিছু কুচক্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের লোকজন।

শুধু তাই নয়, বিভিন্ন সময় কোম্পানীর জায়গা দখলে নেওয়ার উদ্দেশ্যে ঢাকা ও চট্টগ্রামের সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করে প্রশাসনকে বিভ্রান্তি করে চলেছে কুচক্রী মহলটি। এমন অভিযোগের প্রতিবাদসহ দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও রাবারকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দাবির জানিয়ে গত ৫ ফেব্রুয়ারী ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশন। সংগঠনটির সভাপতি মুহাম্মদ হারুনের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন, রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশনের উপদেষ্টা এবং এফবিসিসিআই’র পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, রাবার বাংলাদেশের সাদা সোনা নামে পরিচিত এবং দেশের বাজারে রাবারের পণ্য, যানবাহনের টায়ার, টিউব, জুতা, সেন্ডল, হোসপাইপ, ফোম, খেলার সামগ্রী ইত্যাদিসহ শিল্প কারখানায় চাহিদা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর অন্যান্য রাবার উৎপাদনকারী দেশ এটিকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দিলেও আমাদের দেশে এখনও দেয়া হয়নি। ফলে উদ্যোক্তারা প্রণোদনা সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে। তাই এই শিল্প বিকাশে রাবারকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি করেন তিনি।

রাবার শিল্প উন্নয়নে ১১ দাবি তুলে ধরে তিনি আরও বলেন, ৮০-এর দশকে বরাদ্দকৃত প্লট সমূহের চুক্তির নবায়ন, রাবার চাষিদের স্বল্প সুদে ঋণ সুবিধা দেয়া, ফলনশীল বীজ আমদানি, দেশে উৎপাদিত রাবার পণ্যের উপর ভ্যাট বা ট্যাক্স প্রত্যাহার, স্থানীয় রাবার শিল্পের সুরক্ষায় আমদানি পর্যায়ের রাবারের শুল্ক বা কর বৃদ্ধি, হেডম্যান রিপোর্টের যথেচ্ছ ব্যাবহার বন্ধ করা, অবৈধ দখল বন্ধ করা, জমি হস্তান্তর ও নামজারির ব্যবস্থা করতে হবে। এদিকে সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মনসুর বলেন, পার্বত্য চট্টগ্রামে বেশ কয়েকটি বাগানের উপর ভূমিদস্যু, সন্ত্রাসী বাহিনীর তান্ডবের কারণে রাবার শিল্প ধ্বংসের মুখে। এ শিল্পের অগ্রযাত্রা ব্যাহত করতে নানামুখী তৎপরতা চালাচ্ছে কিছু কুচক্রী মহল । এ বিষয়ে দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির আহ্বানও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশনের মহাসচিব মনসুর আলম, সাবেক সভাপতি কামাল উদ্দিন, সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...