বুধবার, ২১ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতি প্রার্থী কে হবেন জানা যাবে কাল

আলোচনায় ড.অনুপম,ড. মসিউর ও শিরিন

- Advertisement -
Single page 1st Paragraph

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক বসবে আগামীকাল মঙ্গলবার। বৈঠকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে, সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ২৪ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। ১৯ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে হবে। পরদিন ১৩ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে। একাধিক প্রার্থী থাকলে ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ভোট গ্রহণ হবে। সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন।

সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যরা রাষ্ট্রপতি পদে ভোট দিবেন। আর রাষ্ট্রপতি পদে প্রার্থীর সমর্থক ও প্রস্তাবক হন সংসদ সদস্যরা। বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী দেবে না বলে এরই মধ্যে জানিয়েছে। আর সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই নির্বাচিত হবেন। তাই আগামীকাল আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি প্রস্তাবক ও সমর্থক কারা হবেন, সেটাও চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সংসদের উপনেতা মতিয়া চৌধুরী গণমাধ্যমকে বলেন, বৈঠক কাল হবে। রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী ঠিক করার বিষয়টি আসতে পারে।

আওয়ামী লীগ থেকে রাষ্ট্রপতি পদে কাকে সমর্থন দেওয়া হবে, এ নিয়ে দলীয় কোনো ফোরামেই আলোচনা হয়নি বলে দাবি করেছেন দলটির একাধিক প্রভাবশালী নেতা। তাঁরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নামের কথা শোনা গেলেও তাঁর কোনো ভিত্তি নেই। তাই সংসদীয় দলের বৈঠকটি গুরুত্বপূর্ণ।

সূত্র বলছে, কাকে প্রার্থী করা হবে, এসব বিষয়ে বিস্তারিত আলোচনার রেওয়াজ নেই। দলীয় প্রধান শেখ হাসিনা নিজে কিংবা তিনি সংসদীয় দলের একজন সদস্যের মাধ্যমে একজনের নাম প্রস্তাব করেন, সবাই তাতে সমর্থন দেন। কেউ আর বিকল্প প্রার্থীর নাম প্রস্তাব করেন না।

রাষ্ট্রপতি পদে যাঁদের নাম আলোচনায় আছে, তাঁদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আর্ন্তজাতিক সমাজবিজ্ঞানি ড. অনুপম সেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ের উপদেষ্টা মসিউর রহমানের নাম বেশি আলোচিত হচ্ছে দলে। এর বাইরে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফীন সিদ্দিকসহ বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে।

দলটির নেতারা বলছেন, প্রধানমন্ত্রী এখনো নিজের পছন্দের কথা প্রকাশ করেননি। এ জন্য দলের নেতারা নানা নাম নিয়ে আলোচনা করছেন।

আওয়ামী লীগের একক ক্ষমতা থাকায় তাদের মনোনীত প্রার্থীই হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি। তাই এ নাম জানতে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের একজন সংসদ সদস্য।

এদিকে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের সপ্তম সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী দলীয় সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
এর আগে গত ১২ জানুয়ারি আওয়ামী লীগের সংসদীয় দলের ষষ্ঠ বৈঠক হয়। ওই বৈঠকে মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা নির্বাচন করা হয়।

এই বিভাগের সব খবর

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সব...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন...

সর্বশেষ

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও...

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...