সোমবার, ১৫ জুন ২০২৬

কক্সবাজারে ম্যাংগো জুস খেয়ে একই পরিবারের শিশুসহ ৮ জন হাসপাতালে

- Advertisement -
Single page 1st Paragraph

বাজার থেকে কেনা ম্যাংগো জুস খেয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৬ শিশুসহ একই পরিবারের ৮ জন অসুস্থ হয়ে পড়েছেন।

রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তাদেরকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

অসুস্থরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার আবু বক্করের মেয়ে নাসিমা আক্তার (১৮) ও সেলিনা (১৯); আবু বক্করের ভাই আব্দুর রহিমের মেয়ে রাফিয়া (৩), রাফসানা (৫), নাজমা (৯) ও ছেলে রামিম (৭); অপর ভাই জসিম উদ্দিনের ছেলে শাওন (২) এবং তার ছোট ভাই মো. জালালের ছেলে জিসান (৩)।

স্বজনদের বরাত দিয়ে চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, শনিবার টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ায় আবু বক্করের বাড়িতে একজন আত্মীয় বেড়াতে আসেন। আসার সময় ওই অতিথি স্থানীয় একটি দোকান থেকে খাদ্যপণ্যের সঙ্গে একবোতল জুসও কিনে নিয়ে আসেন।

তিনি আরও জানান, রবিবার সন্ধ্যায় বাড়ির শিশুসহ সব বয়সী লোকজন অতিথির আনা জুস পান করেন। কিছুক্ষণ পরই জুস পানকরা সকলেই অবচেতন হয়ে যান। বিষয়টি টের পেয়ে বাড়ির অন্য স্বজন ও প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

অসুস্থ শিশুদের চাচা অধ্যাপক জহির আহমেদ বলেন, ম্যাংগো জুস পান করার ৫ মিনিটের মধ্যে অসুস্থতা অনুভব করে সবাই অচেতন হয়ে যান। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে হ্নীলার একটি বেসরকারি স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত হাসপাতালে পাঠিয়ে দেন। পরে সেখান (লেদা আইওএম হাসপাতাল) থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান বলেন, রবিবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ থেকে অবচেতন অবস্থায় শিশুসহ ৮ জনকে হাসপাতালে আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের জ্ঞান ফিরেছে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...