শনিবার, ২০ জুন ২০২৬

স্বপ্ন দেখতে হবে মানুষের কল্যাণে কাজ করার : এলজিআরডি মন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন ‘একটি জাতির শিক্ষার যেমন দরকার আছে, তেমনি মানুষের সুস্বাস্থ্যেরও দরকার আছে। শুধু শারীরিকভাবে সুস্থ হলেই হবে না, মানসিক, সামাজিক ও আত্মিকভাবেও সুস্থ হতে হবে। তাহলে একজন মানুষকে পরিপূর্ণ সুস্থ বলা যাবে। যেমন একজন মানুষ আত্মিকভাবে সুস্থ হলে তিনি অন্যকে কখনো ঠকাবে না, তার লোভ লালসাকে তিনি সংবরণ করতে শিখবেন।

গত শনিবার বিকেলে বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি বোধিছড়াস্থ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ ক্যাম্পাস পরিদর্শনের সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, প্রতিটি মানুষের স্বপ্ন থাকতে হবে যে, জীবনে সে কী করতে চায়। এই স্বপ্নটা হতে হবে মানুষের কল্যাণে কাজ করার। আর কোয়ান্টাম পরিপূর্ণ সুস্থতা বা টোটাল ফিটনেস নিয়ে যে কাজ করছে এজন্যে আমি তাদের অভিনন্দন জানাই।’

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা জাবেদ কায়সার, পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম চৌধুরী, কসমো স্কুল ও কলেজ পরিচালনা পর্যদের সভাপতি অধ্যাপিকা আমেনা বেগম প্রমুখ সাথে ছিলেন। মন্ত্রীর আগমন উপলক্ষ্যে মনোমুগ্ধকর ডিসপ্লে ও ব্যান্ডবাদন প্রদর্শন করেন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...