শনিবার, ২০ জুন ২০২৬

লামা কোয়ান্টাম টোটাল ফিটনেস সাফারিতে মিডিয়া কর্মীদের মিলনমেলা

- Advertisement -
Single page 1st Paragraph

সারাদেশ থেকে আগত দুই শতাধিক মিডিয়া কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হলো কোয়ান্টাম ফাউন্ডেশনের টোটাল ফিটনেস সাফারি। দুই দিনব্যাপী বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি বোধিছড়াস্থ কোয়ান্টাম সেন্টারে এ টোটাল ফিটনেস সাফারি অনুষ্ঠিত হয়। শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক অর্থাৎ জীবনের চারটি মৌলিক ভিত্তি নিয়ে কোয়ান্টাম এবছর টোটাল ফিটনেস কার্যক্রম শুরু করেছে, তারই ধারাবাহিকতায় ভ্রমণ, ইয়োগা ও মেডিটেশন নিয়ে এই সফরকে বলা হচ্ছে টোটাল ফিটনেস সাফারি। এছাড়াও মিডিয়া কর্মীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক একটি বিশেষ সেশন কোয়ান্টাম হার্ট ক্লাবের কো-অর্ডিনেটর ডা. মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
গত শুক্র ও শনিবার অনুষ্ঠিত টোটাল ফিটনেস সাফারি দলটির সমন্বয়ক রয়্যাল হিস্টোরিকাল সোসাইটির (আরএইচএস) অ্যাসোসিয়েট ফেলো, গবেষক ও সাংবাদিক মোহাম্মদ মাহমুদুজ্জামান বলেন, ‘এখানে রাজধানী ছাড়াও চট্টগ্রাম, বরিশাল, সিলেট, গাইবান্ধা সাংবাদিক, মিডিয়া কর্মী, সঙ্গীতজ্ঞ, ফটোগ্রাফারসহ আমরা একত্র হয়েছি। কোয়ান্টাম লামা সেন্টারের প্রশান্তিময় পাহাড়ি পরিবেশে ভ্রমণের পাশাপাশি মানসিক প্রশান্তি অর্জনের লক্ষ্যে টোটাল ফিটনেসের বার্তা নিজে গ্রহণ করা ও সারাদেশে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এই সফর সাজানো হয়েছে। আমরা বেশ উপভোগ করছি এবং অনুপ্রাণিত হচ্ছি।’
আগত সাংবাদিক ও মিডিয়া অঙ্গনের বিভিন্ন কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম, সাবেক সাধারণ সম্পাদক কবীর আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ, প্রচার সম্পাদক রাজু হামিদ ও সাংস্কৃতিক সম্পাদক শাকিলা রুমা, ঢাকা রিপোর্টারস ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল ও সাবেক সাধারণ সম্পাদক শাহনাজ শারমিন, জাতীয় প্রেস ক্লাবের সদস্য সীমান্ত খোকন ও মো. মোমিন হোসেন, বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দুলাল খান, জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সচিব দেলোয়ার জালাল, সিনিয়র সাংবাদিক সালিম সামাদ, একুশে টেলিভিশনের চিফ নিউজ এডিটর ড. অখিল পোদ্দার, কোয়ান্টাম থিম সং-এর সুরকার পঞ্চম, আরটিভির দাম্মাম প্রতিনিধি আবদুল মজিদ সুজন, টিবিএন-২৪, নিউইয়র্ক-এর বিশেষ প্রতিনিধি শামীম আহমেদ, মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক রাশেদ আহমেদ, লেখক রুহুল আমিন বাচ্চু, সঙ্গীতশিল্পী নির্ঝর চৌধুরী।
এ বিষয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের কো-অর্গানিয়ার সৈয়দ আল আমিন বলেন, এবারের টোটাল ফিটনেস সাফারি উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে ঢাকার সাংবাদিক ও মিডিয়া কর্মীদের মিলন মেলায় পরিণত হয়।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...