মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

পুকুরে ডুবে শিশু মৃত্যুরোধে রাউজানে সচেতনতা তৈরি করতে হবে : জমিরউদ্দীন পারভেজ

- Advertisement -
Single page 1st Paragraph

রাউজান উপজেলায় পানিতে ডুবে শিশু মৃত্যুর হার বেড়ে যাওয়ায় মৃত্যুরোধে সচেতনতা মূলক কর্মসূচী আয়োজনে সমাজ সচেতনমূলক সংগঠন আগামী সোস্যাল ফাউন্ডেশনের উদ্যোগে এক মতবিনিময় সভা রাউজান পৌরসভার সম্মলন কক্ষে অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়ে রাউজান পৌরসভার মেয়র জমিরউদ্দিন পারভেজকে অবহিত করেন আগামী সোস্যাল ফাউন্ডেশন এর পরিচালক সাংবাদিক আলমগীর সবুজ। এসময় উপস্থিত ছিলেন রিডার্স স্কুল এন্ড কলেজ এর চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলু, সিইউজের প্রতিনিধি ইউনিট চীফ সাইদুল ইসলাম, প্রবীণ সাংবাদিক মীর আসলাম, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম,উপজেলা ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান মাসুদ,সাংবাদিক জাহেদুল আলম,প্রদীপ শীল,তৈয়ব চৌধুরী,যুবলীগ নেতা আবু সালেক,সাবের হোসেন,ছাত্রলীগ নেতা নাসিরউদ্দীন প্রমুখ। এসময় পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ রাউজানে পুকুরে ডুবে শিশু মৃত্যু আশংকাজনক বেড়ে গেছে উল্লেখ করে বলেন, এখন যদি রোধ করা না যায় তাহলে সামনে ভয়াবহ আকার ধারণ করবে।
মেয়র জমির উদ্দীন পারভেজ পানিতে ডুবে শিশুমৃত্যুকে হত্যাকাণ্ড আখ্যায়িত করে বলেন, দ্রুত এর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। তাই শিশুদের সাঁতার শেখানো নিশ্চিত করতে হবে। এজন্য সরকারি বেসরকারি উদ্যোগ নেওয়া প্রয়োজন। সাঁতার শেখার বয়সের আগেই অনেক শিশুর পানিতে ডুবে মৃত্যু নিয়ে অভিভাবকদের সচেতন করার বিভিন্ন পন্থা নিয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অরক্ষিত পুকুরে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করতে একটি সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন।
সভায় অচিরেই রাউজানে পুকুরে ডুবে অনাকাঙ্ক্ষিত শিশু মৃত্যু রোধে সচেতনতা মূলক কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। শেষে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজকে মানুষের বহুমুখী সেবায় আত্ম নিবেদিত থাকায় ধন্যবাদ জানানো হয়।

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...