বুধবার, ২১ অক্টোবর ২০২৬

আমন সংগ্রহ ব্যাহত, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার নির্দেশ

- Advertisement -
Single page 1st Paragraph

অ্যাপের পাশাপাশি ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।চলতি আমন মৌসুমে সরকারি ধান সংগ্রহ কার্যক্রম ব্যাহত হওয়ায় মন্ত্রণালয় এই নির্দেশ দিয়েছেন।

সম্প্রতি এ নির্দেশনা দিয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে চিঠি।

চিঠিতে বলা হয়, ন্যায্যমূল্য প্রদানের লক্ষ্যে সরাসরি কৃষকের কাছ থেকে তিন লাখ টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে গত বছরের ১৭ নভেম্বর থেকে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২২-২৩ শুরু হয়। এর মধ্যে ১৮ জানুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ হয়েছে দুই হাজার ৮৬ টন, যা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার চেয়ে খুবই কম।

এ অবস্থায় ধান সংগ্রহ কার্যক্রম সফল ও কৃষকদের ন্যায্যমূল্য দিতে কৃষকের অ্যাপের পাশাপাশি ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ধান কিনে সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় চিঠিতে।

এবার আমন মৌসুমে পাঁচ লাখ মেট্রিক টন চাল ও তিন লাখ ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। প্রতি কেজি চাল কেনা হচ্ছে ৪২ ও ধান ২৮ টাকায়। আমন ধান ও চাল সংগ্রহ চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

এই বিভাগের সব খবর

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সব...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন...

সর্বশেষ

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও...

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...