বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

চট্টগ্রাম বিভাগের সব পাহাড়ের তালিকা চেয়েছেন হাইকোর্ট

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিভাগের ৫ জেলার দাগ, খতিয়ানসহ সকল পাহাড়ের তালিকা এবং পাহাড়ের বর্তমান অবস্থা সম্পর্কে আজ প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জেলাগুলো হলো-চট্রগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আনা একটি আবেদনের শুনানি শেষে বিচারপতি মাহমুদুল হক এবং বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তিন মাসের মধ্যে এ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। তার সঙ্গে ছিলেন আইনজীবী এস. হাসানুল বান্না।
আদেশের পর বেলার পক্ষ থেকে জানানো হয়েছে, আদালত ২০১২ সালের ১৯ মার্চের (রিট পিটিশন নং ৭৬১৬/২০১১) দেয়া রায়ের আলোকে পাহাড় কাটা রোধে সরকারের সংস্থাগুলো কী কী ব্যবস্থা নিয়েছে, সে বিষয়ে প্রতিবেদন প্রদানের নির্দেশ দিয়েছেন।
চট্রগ্রাম বিভাগের ওই জেলাগুলোর সর্বশেষ বিদ্যমান পাহাড়গুলোকে আরও ক্ষতি, ধ্বংস ও কর্তন থেকে রক্ষার জন্য সকল প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেয়া এবং পাহাড় ও টিলায় পাহাড় কাটা বিষয়ে আদালতের যে নিষেধাজ্ঞা রয়েছে, তা প্রতিটি পাহাড়ে প্রদর্শন করতে নির্দেশ দিয়েছেন। এছাড়াও ইতোমধ্যে কাটা হয়েছে এমন পাহাড়গুলোতে দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ এবং দেয়াল দিয়ে সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছেন।
মামলার বিবাদীরা (রেসপনডেন্ট) হলেন-মেয়র, চট্রগ্রাম সিটি কর্পোরেশন; সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; সচিব, ভূমি মন্ত্রণালয়; সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; বিভাগীয় কমিশনার, চট্রগ্রাম; চেয়ারম্যান, সিডিএ; মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর; জেলা প্রশাসক, চট্রগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি; পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং পরিচালক, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...