সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

পাসপোর্টবিহীন প্রবাসীদের দেশে ফেরাতে নাম নিবন্ধন শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

লেবানন থেকে পাসপোর্টবিহীন প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছায় দেশে ফেরতের নাম নিবন্ধনের বিশেষ কর্মসূচি শুরু হয়েছে।

দূতাবাসের আয়োজনে পূর্বঘোষিত এই কর্মসূচি ২০ জুন (রোববার) সকাল এগারোটায় আল আনসার স্টেডিয়ামে শুরু হয় এবং ২৫ জুন পর্যন্ত এই কার্যক্রম চলবে। এছাড়া যাদের পাসপোর্ট আছে তারা দেশে ফিরতে নাম নিবন্ধন করতে পারবে।

প্রথম দিন নাম নিবন্ধনের উপস্থিতি কিছুটা কম থাকলেও যারা নাম নিবন্ধন করেছেন তারা রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নাম নিবন্ধনকারী নারী কর্মী শেফালী বেগম জানান, নয় বছর আগে গৃহকর্মী হিসাবে লেবানন আসেন তিনি। ভাষাগত সমস্যা ও মালিকের অত্যাচার সহ্য করতে না পেরে অন্যত্র পালিয়ে দীর্ঘ ৯ বছর কাজ করেন।

পাসপোর্ট ছাড়াই মালিকের বাসা ত্যাগ করে ভয়ের মধ্য দিয়ে কাজ করলেও কাগজপত্র না থাকায় দেশে যেতে পারেননি শেফালী। দূতাবাসের এমন ঘোষণার পর বাংলাদেশ থেকে জন্মনিবন্ধন সনদ এনে নাম নিবন্ধন করেন তিনি।

শেফালী বেগম বলেন, আগে এখানে রোজগার ভালোই ছিল। খেয়ে দেয়ে পরিবারের জন্য পঁচিশ বা ত্রিশ হাজার টাকা পাঠানো যেত। বর্তমানে এদেশের টাকার মূল্য হ্রাস ও ডলারের মূল্য বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যা, কাজ থাকলেও পাঁচ বা ছয় হাজার টাকার বেশি দেশে পাঠানো অসম্ভব হয়ে পড়ায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...