শনিবার, ১১ জুলাই ২০২৬

দলের নাম ভাঙিয়ে অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের চাঁদাবাজি করে, মানুষকে হয়রানি করে, তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি বলেন, ‘মাদক বিক্রি থেকে শুরু করে বিশেষ করে মানুষের জায়গা দখল, মানুষকে চোখ রাঙানো, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলাসহ এ ধরণের অপকর্ম যারা করবে, তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হবো। শরীরের কোন অংশ পঁচে গেলে যেমন কেটে ফেলে দিতে হয়, আমরাও সেভাবে ব্যবস্থা নেবো।’
আজ মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী রাজানগর আরএবিএম উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে স্কুল মাঠে আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে এলাকার মানুষের কিছু অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী এ সতর্ক বাণী উচ্চারণ করেন।
ড. হাছান মাহমুদ বলেন, সব স্কুলেরই অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। কিন্তু শুধু সুন্দর অবকাঠামো স্কুলের মান প্রতীয়মান হয়না।
স্কুলের মান নির্ণয়ের ক্ষেত্রে স্কুলে কতটুকু নৈতিকতা, দেশাত্মবোধ, মানুষের প্রতি মমত্ববোধ, সহমর্মিতা, গুরুজনদের প্রতি কর্তব্যবোধ শিক্ষা দেওয়া হয় এবং মেধা, মূল্যবোধ এবং দেশাত্মবোধের সাথে শিক্ষার্থীদের সমন্বয় কার্যক্রম আছে কিনা সেটিও বিবেচনায় নিতে হবে।
রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আমি ঠিক করেছি আমি চিঠি দিয়ে শিক্ষা বোর্ডগুলোতে এটি জানাবো যে, শুধুমাত্র ভাল রেজাল্ট ভাল মানুষ তৈরি করে না। এমন একটি স্কুল কিংবা বিদ্যানিকেতন চাই, যেখানে ঠিক মানুষ তৈরি করে, যার আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা থাকবে না। মেধা, মূল্যবোধ, মমত্ববোধ, দেশাত্মবোধের সমন্বয়ে ভাল মানুষ তৈরি করবে, এমন শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই৷’
বিদ্যালয়ের বর্ষপূর্তি উদযাপন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার প্রমুখ।
৭০ বছর পূর্তি উপলক্ষে সকাল থেকেই বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা র‌্যালি, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, ম্যাগাজিন প্রকাশনা, র‌্যাফল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...