শনিবার, ২৭ জুন ২০২৬

এই পদযাত্রা সরকারের বিদায়ের অগ্রিম শোভাযাত্রা : খন্দকার মোশাররফ

- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির পদযাত্রা কর্মসূচিকে বর্তমান সরকারের বিদায়ের শোভাযাত্রা বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এটা (পদযাত্রা) এ সরকারের বিদায়ের অগ্রিম শোভাযাত্রা।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গাবতলীতে ঢাকায় বিএনপির তৃতীয় দিনের পদযাত্রা কর্মসূচির উদ্বোধনীতে খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, রাস্তায় আছি। আওয়ামী লীগ ভয়ে ভীত হয়ে আমাদের পদযাত্রাকে নানা নামে সমালোচনা করছে। আমরা আপনাদের বলতে চাই, আপনাদের সময় শেষ। আগামী দিনের বাংলাদেশ হবে খালেদা জিয়া ও তারেক রহমানের বাংলাদেশ। অতএব, প্রস্তুতি নেন। আমরা কিন্তু আপনাদের অগ্রিম বিদায়ের শোভা যাত্রা করছি এই পদযাত্রায়।’

ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে খন্দকার মোশাররফ বলেন, ‘আপনারা এটাকে (পদযাত্রা) যা মনে করেন না কেন, আপনাদের বিদায়ের অগ্রিম শোভা যাত্রা হচ্ছে আমাদের এই শান্তিপূর্ণ পদযাত্রা।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, বর্তমান দুর্নীতিবাজ ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানোর জন্য, দেশের জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে বিএনপির। কারণ, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। আর বেগম খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন।যাতে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেন। এগুলো যারা ধ্বংস করে দিয়েছে, তারা এ দেশে কোনো ভাবেই সুষ্ঠু নির্বাচন করতে পারবেনা। সে জন্যই এ সরকারকে বিদায় করতে হবে।
দুর্নীতির সূচকে বাংলাদেশের অবন মনেরকথা উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, দুর্নীতির বিরুদ্ধে এত লেখালেখি, বিদেশিরা এত চাপ দিচ্ছে, এরপরও কী পরিমাণ দুনীতি বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে! দুর্নীতি দমন তো দূরের কথা, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩ থেকে ১২–তে নেমেএসেছে। এই দুর্নীতি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীসিন্ডিকেট। সুতরাংতাদের পক্ষে দুর্নীতি দমনকরা সম্ভব নয়।

সমাবেশ উপলক্ষে বেলা দুইটা থেকেই নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গাবতলী বাস টার্মিনালের আরিচা সড়কে সমবেত হন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা গাবতলী থেকে মাজার রোড হয়ে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের উদ্দেশ্যে রওনা হয়। তার আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়কআমান উল্লাহ আমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সমাবেশ পরিচালনা করেন উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

সমাবেশ ও পদযাত্রায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব,আবদুস সালাম আজাদ, যুবদলের সাইফুল আলম, আবদুল মোনায়েম, ছাত্রদলের কাজি রওনকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
পদ যাত্রার কারণে যাতে যানজটের সৃষ্টি না হয় সে জন্য বিএনপির নেতা কর্মীরা রাস্তার এক পাশে দাঁড়ান। এরপরও রাজধানীর অন্যতম ব্যস্ত বাসটার্মিনাল গাবতলীতে বাস চলাচলে বিঘ্ন ঘটে। রাস্তার এক পাশ অনেকটাই বন্ধ হয়ে যায়।
এই পদযাত্রা কর্মসূচি ঘিরে গাবতলীতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...