শনিবার, ১৩ জুন ২০২৬

ফয়েজ নুরনাহার সাহিত্য পুরস্কার পাচ্ছেন ড. মহীবুল আজিজ ও এলিজাবেথ আরিফা

- Advertisement -
Single page 1st Paragraph

‘ফয়েজ নুরনাহার সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন ড. মহীবুল আজিজ ও এলিজাবেথ আরিফা মুবাশশিরা। প্রবন্ধ-গবেষণা ও কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য তাঁদের এ পুরস্কার প্রদান করা হবে। আগামী ১০ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে থাকছে সম্মাননা স্মারক, সনদ ও নগদ টাকা। এতে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য ফয়েজ নুরনাহার ফাউন্ডেশন পুরস্কার প্রণয়ন কমিটির পক্ষে লেখক-সংগঠক সুলতানা নুরজাহান রোজী অনুরোধ জানিয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মহীবুল আজিজ সমকালের বহুমাত্রিক প্রতিভাসম্পন্ন ব্যক্তিত্ব। একজন নিভৃতচারী কবি হিসেবে, পরিশ্রমী গবেষক হিসেবে, দক্ষ প্রাবন্ধিক হিসেবে ও গুণী কথাসহিত্যিক হিসেবে তিনি অনন্য। মহিলা কলেজ চট্টগ্রামের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরাও প্রচারবিমুখ এক লেখক। তাঁর গল্প উপন্যাস ও শিশুসাহিত্য আমাদের সাহিত্যের বড় সম্পদ।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...