বুধবার, ২১ অক্টোবর ২০২৬

প্রতি কেন্দ্রে ১৭ জন ফোর্স মোতায়েন

কাল ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন

- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে এবার আইনশৃঙ্খলা রক্ষায় ১ হাজার ১০০ পুলিশ সদস্যের পাশাপশি বিজিবি ও র‌্যাব  মাঠে থাকবে।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান এ তথ্য জানান। আগামী ১ ফেব্রুয়ারি, বুধবার এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, সরাইল উপজেলার ৮৪টি ও আশুগঞ্জ উপজেলার ৪৮টিসহ মোট ১৩২ ভোট কেন্দ্রে ১ হাজার ১০০ পুলিশ সদস্য, র‍্যাবের ১০টি টিম, ৪ প্লাটুন বিজিবি এবং ১ হাজার ৫৮৪ জন আনসার সদস্য মোতায়েন থাকবে।

তিনি জানান, প্রতিটি সাধারণ কেন্দ্রে ১৭ জনের ফোর্স মোতায়েন থাকবে। এর মধ্যে ১২ জন আনসার, দুইজন গ্রাম পুলিশ ও ৩ জন পুলিশ সদস্য থাকবেন। ভোটের আগে-পরে তারা ৩ দিন দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে ৪ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ১০টি টিম আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে। এ ছাড়াও এই ২ উপজেলার ১৭টি ইউনিয়নের প্রতিটিতে একজন করে মোট ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন বিচারিক ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করবেন বলেও জানান তিনি।

এদিকে আগামীকাল বুধবার ভোটগ্রহণের জন্য আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ইভিএমের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসাররা এসব বুঝে নিচ্ছেন।

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...