শনিবার, ১১ জুলাই ২০২৬

চট্টগ্রামে প্রকল্প পরিচালক লাঞ্চিত হওয়ার ঘটানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোশনের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীকে মারধরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। হামলাকারী যেই হোক আইন তার নিজের গতিতে চলবে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৩০ জানুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রকৌশলীরা ১৫ জন উপস্থিত হয়ে এই দুঃখজনক ঘটনা ও সকলস্তরের প্রকৌশলীদের কষ্টের কথা মন্ত্রীকে অবহিত করেন।

মন্ত্রী বলেন, আমি ঘটনাটি শুনেই পুলিশ কমিশনার চট্টগ্রাম এর সাথে কথা বলেছি। ইতোমধ্যে এবিষয়ে মামলা হয়েছে এবং অভিযুক্ত ১২ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অবশিষ্টদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা পুলিশের ডিবি শাখা তদারকি করছে।

প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন এসময় জানান, কাজ না পাওয়ায় গতকাল ২৯ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নিজ কার্যালয়ে একদল ঠিকাদার প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীর উপর একটি দল হামলা করে। প্রকল্প পরিচালকে শারীরিক ভাবে লাঞ্ছিত অফিস ভাঙচুর করে।

মন্ত্রী সবাইকে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে অর্পিত দায়িত্ব পালন করার আহ্বান জানান এবং আশ্বাস দেন যে এই অন্যায় কাজের বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। যেখানেই সরকারি কর্মকর্তাগণ দায়িত্ব পালনে বাধাগ্রস্থ হবেন সেখানেই রাষ্ট্র তার পক্ষে দুর্বৃত্তদেরকে দমন করতে অঙ্গীকারবদ্ধ।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...