শনিবার, ১ আগস্ট ২০২৬

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ৮ রোহিঙ্গার যাবজ্জীবন

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ৮ রোহিঙ্গা নাগরিককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
এই মামলায় প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে।
সোমবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিশাত সুলতানা এ রায় প্রদান করেন।
মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে- মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন এলাকার বাসিন্দা মোহাম্মদ ধইল্ল্যা, রবি আলম, মোহাম্মদ আলম, মোহাম্মদ শফিকুল, মোহাম্মদ নুর, নুরে আলম, আলী আহমদ ও নুরুল আমিন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফরিদুল আলম বলেন, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর ভোরে টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সাগরে মাছ ধরার একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক দেখে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এই সময়ে ট্রলারটির চালক দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি ধাওয়া করে ৮ জনকে আটক করতে সক্ষম হন। এসময় প্রত্যেকের কাছ থেকে ২৫ হাজার করে মোট দুই লাখ ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় কোস্টগার্ডের এক সদস্য বাদী হয়ে ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর টেকনাফ থানায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
পরে মামলার তদন্তকারি কর্মকর্তা ২০২০ সালের ২ ফেব্রুয়ারী আদালতে চার্জশীট জমা দেন। ২০২১ সালের ১৮ মার্চ আসামিদের বিরুদ্ধে বিচার (চার্জগঠন) শুরু হয়।
পাবলিক প্রসিকিউটর (পিপি) বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ সোমবার দুপুরে বিচারক মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...