বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

১০ হাজার কবিতাপ্রেমীর অংশ গ্রহনে

স্মার্ট জাতীয় কবিতা উৎসব শুরু হচ্ছে ১ ফেব্রুয়ারি

- Advertisement -
Single page 1st Paragraph

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ৩৫তম জাতীয় কবিতা উৎসব শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে হবে এ আয়োজন।

এতে দেশি-বিদেশি প্রায় ১০ হাজার কবিতাপ্রেমীর সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ৩০০ কবি কবিতা পাঠের জন্য নাম নিবন্ধন করেছেন। এ বছর জাতীয় কবিতা উৎসবের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘বাংলার স্বাধীনতা আমার কবিতা’।

আজ সোমবার(৩০জানুয়ারি) ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে ‘বাংলার স্বাধীনতা আমার কবিতা’ স্লোগানে জাতীয় কবিতা উৎসব ২০২৩ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।জাতীয় কবিতা উৎসব ২০২৩ উদ্বোধন করবেন দেশের অন্যতম প্রধান কবি আসাদ চৌধুরী।

জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত লিখিত বক্তব্যে জানান,২০২০ সালে ৩৪তম জাতীয় কবিতা উৎসবে ঘোষিত জাতীয় কবিতা পরিষদ পুরস্কার ২০২১ কবি মুহাম্মদ নূরুল হুদা’র হাতে তুলে দেওয়া হবে উৎসবের দ্বিতীয় দিন, ২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায়। সেদিন সন্ধ্যা ৬টায় জাতীয় কবিতা পরিষদ পুরস্কার ২০২৩-এর নাম ঘোষণা করা হবে।

তারিক সুজাত আরও বলেন, বাংলাদেশের কবিরা চিরকালই প্রগতির পক্ষে অবস্থান নিয়েছেন। বিগত ৩৪টি আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ ও ভাষার সংগ্রামী কবিরা এ উৎসবে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নির্যাতিত মানুষের মুক্তির কথা বলেছেন। এ উৎসবকে আমরা কবিতার মিলনমেলায় পরিণত করতে পেরেছি।

দুই দিনব্যাপী কবিতাপাঠ, নিবেদিত কবিতা, সেমিনার, আবৃত্তি ও সংগীতের মধ্য দিয়ে উৎসব জমে ওঠবে। এ বছরের উৎসব স্লোগান ও উৎসব সংগীত রচনা করেছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ। ঘোষণাপত্র লিখেছেন কবি কাজল বন্দ্যোপাধ্যায়।

সংবাদ সম্মেলনে জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ বলেন, জাতীয় কবিতা উৎসব কবিতার বৃহত্তম এ ঐতিহ্যবাহী আয়োজন শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার এক অনন্য উৎসব- যা এরই মধ্যে সারা বিশ্বে বিশেষ মর্যাদা অর্জন করেছে। সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত প্রতিটি উৎসবে প্রতিদিন প্রায় ১০ হাজার কবিতানুরাগী ও শ্রোতার অংশগ্রহণের মধ্যদিয়ে এ উৎসব যে দৃষ্টান্ত স্থাপন করেছে তার নজির পৃথিবীতে বিরল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ৩৫তম কবিতা উৎসবের আহ্বায়ক শিহাব সরকার, পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য কবি আসলাম সানী ও আমিনুর রহমান সুলতান।
স্বৈরশাসনের বিরুদ্ধে শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে কবিতা উৎসবের শুরু ১৯৮৭ সালে, কালের পরিক্রমায় এই উৎসব সাড়ে তিন দশক অতিক্রম করেছে।

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...