শনিবার, ১১ জুলাই ২০২৬

চসিকের প্রকল্প পরিচালককে মারধর, ৪ ঠিকাদার গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী প্রকৌশলী ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা গোলাম ইয়াজদানীর ওপর হামলার ঘটনায় চার ঠিকাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ১১ জনের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করা হয়েছে। চসিকের নিরাপত্তা কর্মকর্তা মো. কামাল উদ্দিন বাদি হয়ে এ মামলা করেন।

রবিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে মামলার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।এ মামলার আসামিরা হলেন— সাহাবউদ্দিন (৪৫), সঞ্জয় ভৌমিক কংকন (৪৬), মো. ফেরদৌস (৪৮), সুভাষ মজুমদার (৪৬), হাবিব উল্লাহ খান (৪৮), নাজিম (৪৬), নাজমুল হাসান ফিরোজ (৫০), ফরহাদ (৫০), ইউসুফ (৫০), আশিষ বাবু (৫০) ও আলমগীর (৪৭)।

গ্রেপ্তারকৃতরা আসামিরা হলেন– সঞ্জয় ভৌমিক কংকন (৪৬) সুভাষ মজুমদার (৪৬), নাজমুল হাসান ফিরোজ (৫০) ও মাহমুদ উল্লাহ (৪৮)।

খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালকের ওপর হামলার ঘটনায় রবিবারে মামলা হয়েছে। মামলার পরপরই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে তিনজন এজহারনামীয় আসামি এবং অন্যজন অজ্ঞাত। তাদেরকে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রবিবার নগর ভবনে নিজ কক্ষে ঠিকাদারদের হাতে হামলার শিকার হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মো. গোলাম ইয়াজদানী। এসময় প্রকল্প পরিচালকের টেবিল ও নামফলকও ভেঙে ফেলে হামলাকারীরা। কাজ না দেওয়ায় এই হামলা চালিয়েছে বলে অভিযোগ প্রকল্প পরিচালকের।

এ প্রসঙ্গে চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অধীনে ইতোমধ্যে ৩০০ থেকে ৪০০ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। কাজ কারা পাচ্ছেন তা চূড়ান্ত হয়ে এখনও আমার দফতরে আসেনি। ঠিকাদারদের কোনও অভিযোগ থাকলে কর্মকর্তাদের জানাতে পারতেন। তারা ওই কর্মকর্তার সঙ্গে যা ঘটিয়েছেন তা উচিত হয়নি।’

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...