রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা থেকে অপহৃত স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩

- Advertisement -
Single page 1st Paragraph

দুবাইয়ে পাচারের জন্য ঢাকা থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব-৭। গত শনিবার দিবাগত রাত ২টায় চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন চৌধুরীপাড়া এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় এক নারীসহ ৩ অপহরকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- হাটহাজারী থানার ফরহাদাবাদের মৃত তোফায়েল আহমদের ছেলে আবু সুফিয়ান রানা (৩১), একই এলাকার আবু সুফিয়ান রানার স্ত্রী শারমিন কাওসার হান্না (২২) ও চিপাতলী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আসামি নুরুজ্জামান (৫৫)।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, অপহৃত কিশোরী পঞ্চম শ্রেণির ছাত্রী। সম্প্রতি তার বড় বোনের সঙ্গে বিয়ে হয় দুবাই প্রবাসী মো. শহিদুল করিমের সাথে। পরে তার পরিবার জানতে পারে শহিদুল বাংলাদেশ থেকে দুবাইয়ে নারী পাচারকারী চক্রের সাথে জড়িত। শহিদুল ভিকটিমের বোনকে বিয়ের নামে দুবাই নিয়ে গেলেও দুবাই নাইট লাইফের কাছে তাকে বিক্রি করে অন্য দেশে থাকতে শুরু করে। কিন্তু ওই পাচারের পরপরই সে ভিকটিমকেও বিদেশ পাচার করার জন্য পরিকল্পনা করতে থাকে। সেজন্য গত ৩ জানুয়ারি সকাল ৯টায় মাদ্রাসায় যাওয়ার পথে শহীদুল তার সহযোগী সাকিব ও নুরুজ্জামানের সহায়তায় ভিকটিমকে অপহরণ করে। এ ঘটনায় ভিকটিমের মা ৩ জনকে আসামি করে ঢাকা মহানগরীর শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ২টায় হালিশহর থানাধীন চৌধুরীপাড়া এলাকা থেকে আবু সুফিয়ান ও শারমিন কাওসার হান্নাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে- রবিবার ভোরে হাটহাজারী উপজেলার চিপাতলী এলাকা থেকে আরেক আসামি নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। পরে নুরুজ্জামানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৮টায় সাতকানিয়া উপজেলার নলুয়া এলাকার একটি বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।’
‘আটক আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বর্ণিত মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি নুরুজ্জামানকে হাটহাজারীর চিপাতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার আসামি নুরুজ্জামানকে ব্যাপক জিজ্ঞাসাবাদে এবং তার দেওয়া তথ্য মতে- চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন নলুয়া এলাকার একটি বাড়ি থেকে ২৮ জানুয়ারি ভিকটিমকে উদ্ধার করা হয়।’

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...