শনিবার, ১১ জুলাই ২০২৬

বেসিক ব্যাংকের মামলা, মেহজাবিন দম্পতিসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

- Advertisement -
Single page 1st Paragraph

বেসিক ব্যাংকের করা ৩০০ কোটি টাকা খেলাপি ঋণের মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মেহজাবিন মোরশেদ ও তাঁর স্বামী মোরশেদ মুরাদ ইব্রাহিমসহ চার জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১৬ ফেব্রুয়ারির মধ্যে আদালতে তাঁদের পাসর্পোট জমাসহ দেশত্যাগের বিষয়ে পদক্ষেপ নিতে আদেশ দেওয়া হয় ইমিগ্রেশন কর্তৃপক্ষকে।

আজ রোববার অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। দেশ ত্যাগের নিষেধাজ্ঞা পাওয়া বাকি দুজন হলেন, হুমাইরা করিম ও সৈয়দ মোজাফফর হোসেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা ‘জি নেভিগেশন’ নামের এক কোম্পানি নাম ব্যাবহার করে কোনো ধরনের জামানত ছাড়া বেসিক ব্যাংক থেকে ৩০০ কোটি টাকা ঋণ নেন। এরপর ২০১৭ সালে তাঁদের বিরুদ্ধে মামলা করে ব্যাংক। এরপর এ নিয়ে ২০২২ সালে নভেম্বর মাসে ব্যাংকের পক্ষ থেকে আরও একটি আবেদন করা হয়। সেই আবেদন আমলে নিয়ে রোববার অভিযুক্তদের বিরুদ্ধে এই রায় দেন বিচারক।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...