বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সাংবাদিকদের ভয়ভীতির উর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সিইসির আহ্বান

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের যে কোন পরিস্থিতিতে সাংবাদিকদের ভয়ভীতির উর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি-২০২৩ এর পরিচিতি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
এসময় সিইসি বলেন, গণমাধ্যম সবসময়ই রাষ্ট্রক্ষমতার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে অনেক ঘটনাপ্রবাহ থাকবে। সেসব ঘটনার তথ্য তুলে ধরতে সাংবাদিকরা আরও দায়িত্বশীল থেকে সংবাদ পরিবেশন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনার আহসান হাবিব ইসি বিটে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের সহযোগিতা ও দায়বদ্ধতামূলক তথ্য পরিবেশনে আহ্বান জানান। তিনি বলেন, গণমাধ্যম ও গণমাধ্যকর্মীরা হলো রাষ্ট্র ও সমাজের দর্পন। নির্বাচন কেন্দ্রিক ঘটনাপ্রবাহ ছাড়া যে কোন বিষয়ে সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সেসব বিষয় মাথায় রেখে তিনি বিভ্রান্তিমূলক কোন তথ্য পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান।
এসময় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা গণমাধ্যমকর্মীদের প্রতি কমিশনের কোন ধরনের ত্রুটি বিচ্যুতি থাকলে তা ধরিয়ে দেয়ার আহ্বান জানান। একই সাথে ইসি যে কোন কার্যক্রমের গঠনমূলক সমালোচনা এবং তথ্য পরিবেশনের আগে তা যাচাই করে নিতে সাংবাদিকদের পরামর্শ দেন।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা, আরএফইডি নির্বাচন ২০২৩ এর নির্বাচন কমিশনার এবং খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম ও ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মহিউদ্দিন আলমগীর জুয়েল, আরএফইডি’র নবনির্বাচিত সভাপতি ইত্তেফাকের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক চ্যানেল ২৪ এর জ্যেষ্ঠ প্রতিবেদক মুকিমুল আহসান হিমেল, সাবেক সাধারণ সম্পাদক কাজী জেবেল, সিনিয়র সাংবাদিক কাজী হাফিজুর রহমান, রিয়াদুল করিমসহ ইসি বিটে দায়িত্বরত সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন। এর আগে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) এর কার্যনির্বাহী বিদায়ী কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে ১৩ সদস্যের নতুন কমিটিকে বরণ করে নেয়া হয়। গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন বিটে দায়িত্বরত সাংবাদিকদের এই সংগঠনের কার্যনির্বাহী কমিটি-২০২৩ এর নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...