শনিবার, ১১ জুলাই ২০২৬

বায়েজিদে প্রতিবেশি শিশুকে অপহরণ, যুবক গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থেকে অপহৃত শিশুকে ৯ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় অপহরণের অভিযোগে মো. জুয়েল মিয়াকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার জুয়েল সিলেট জেলার বালাগঞ্জ থানার মনোহরপুর এলাকার মৃত কাশেম মিয়ার ছেলে। শনিবার (২৮ জানুয়ারি) বায়েজিদ বোস্তামী আবাসিক এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, পেয়ার মোহাম্মদ পরিবার নিয়ে ১৫ বছর ধরে বালুচরা এলাকায় বসবাস করছেন। সেই সুবাধে প্রতিবেশি জুয়েল মিয়ার সাথে পেয়ারের পরিবারের সখ্যতা তৈরি হয়। জুয়েল পেয়ারের ছেলে-মেয়েদের দোকানে নিয়ে গিয়ে চকলেট-চিপস কিনে দিতো। গতকাল পেয়ারের মেয়ে পাশের রুমে অন্য শিশুদের সাথে খেলা করছিল। পরে রুমে গিয়ে শিশুটিকে দেখতে না পেয়ে তাকে খুজতে থাকেন। পরে তিনি স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন জুয়েল তার মেয়েকে কোলে করে দোকানের দিকে নিয়ে যায়। অনেক অপেক্ষার পর জুয়েল তার মেয়েকে নিয়ে ফিরে না আসলে তারা আবার খোঁজাখুঁজি শুরু করেন। এক পযার্য়ে জুয়েল পেয়ারকে ফোন করে বলে শিশুটি তার হেফাজতে আছে।

তাকে পেতে হলে ৩০ হাজার টাকা দিতে হবে। পরে আবার টাকা পাঠানোর জন্য জুয়েল চাপ সৃষ্টি করে। এমনকি টাকা না দিলে শিশুটিকে মেরে নালায় ফেলে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় পেয়ার মোহাম্মদ লিখিতভাবে র‌্যাবকে বিষয়টি অবহিত করেন। অভিযোগের পর টানা ৯ ঘণ্টা অভিযান চালিয়ে বায়েজিদ এলাকার একটি ৫ তলা ভবন থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী জুয়েলকেও গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ দাবির কথা স্বীকার করে। গ্রেপ্তার জুয়েলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...