মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান তিনি।
আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার শৈশব কেটেছে মধুমতী নদী বিধৌত টুঙ্গিপাড়ায়। ’৫৪-এর নির্বাচনের পর বাবা-মায়ের সঙ্গে ঢাকায় চলে আসেন শেখ হাসিনা।
রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন ছাত্রজীবন থেকেই। রাজনীতি করতে গিয়ে তিনি যেমন পেয়েছেন মানুষের ভালোবাসা, ঠিক তেমনই হয়েছেন প্রতিহিংসার স্বীকার। এ জন্য তিনি করেছেন কারাভোগ, হয়েছেন একাধিকবার গৃহবন্দীও। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে ঘাতকদের গুলিতে হারিয়েছেন প্রিয়জনদের। তখন বিদেশে ছিলেন শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারকে হত্যার প্রায় ৬ বছর পর ১৯৮১ সালে দলের সম্মেলনে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। ওই বছর ১৭ মে দেশে ফিরেই দলীয় প্রধানের দায়িত্ব নেন শেখ হাসিনা। ১৯৯৬ সালে তার নেতৃত্বে আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শেখ হাসিনা। এরপর ২০০৮ সালে দ্বিতীয়, ২০১৪ সালে তৃতীয় ও ২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হন তিনি।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকার আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ১৯৬৭ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন ঢাকার বকশীবাজারের পূর্বতন ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট গার্লস কলেজ (বর্তমান বদরুন্নেসা সরকারি মহিলা মহাবিদ্যালয়) থেকে। স্নাতক পাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৬৭ সালের ১৭ নভেম্বর পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনা বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্বাধীনতাযুদ্ধ চলাকালে গৃহবন্দী থাকা অবস্থায় ১৯৭১ সালের ২৭ জুলাই শেখ হাসিনার প্রথম সন্তান সজীব ওয়াজেদ জয়ের জন্ম হয়। ১৯৭২ সালের ৯ ডিসেম্বর জন্ম নেন তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় নতুন প্রজন্ম ও তারুণ্যের কথা ভেবেছেন। এ প্রসঙ্গে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য সৌরভ কুমার সাহা বলেন, তারুণ্যের শক্তির উপর তিনি বরাবরই আস্থাশীল। সর্বশেষ আওয়ামী লীগের কমিটি এবং বর্তমান মন্ত্রীসভার দিকে লক্ষ্য করলে সেটি বোঝা যায়। শেখ হাসিনা ব্যক্তিগতভাবে খুবই পরিশ্রমী একজন মানুষ। মানসিক শক্তির জোরেই তিনি দিনরাত এক করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তথ্য প্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের উন্নীত করার লক্ষ্য ২০০৯ সালে শেখ হাসিনার হাত ধরে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রা শুরু হয়। এই লক্ষ্যে তথ্য প্রযুক্তি অবকাঠামোগত উন্নয়ন, কানেকটিভিটি স্থাপন, ই-গভর্নেন্স প্রতিষ্ঠা, দক্ষ মানব সম্পদ তৈরি, মোবাইল অ্যাপস উন্নয়ন এবং ই-কমার্স প্রসারসহ নানান প্রকল্প বাস্তবায়ন তারুণ্যের কৌতূহলকে জয় করেছে। এককথায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার শাসনামলে দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করে তারুণ্যকে আকাশ ছোঁয়া বাস্তবভিত্তিক স্বপ্ন দেখিয়ে তাদের হৃদয় জয় করেছেন।

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...