বুধবার, ৫ আগস্ট ২০২৬

রুশ নিয়ন্ত্রিত হাসপাতালে ইউক্রেনের ক্ষেপনাস্ত্র হামলা, নিহত ১৪

- Advertisement -
Single page 1st Paragraph

পূর্ব ইউক্রেনে রুশ নিয়ন্ত্রিত এলাকার একটি হাসপাতালে ইউক্রেনীয়ান সেনাবাহিনী হামলা করেছে বলে জানিয়েছে রাশিয়া। হামলায় ১৪ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে বলে দাবি করেছে দেশটি।

শনিবার (২৮ জানুয়ারি) রাতে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ নিয়ন্ত্রিত নোভোইদারের একটি হাসপাতালে রকেট হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমরাস রকেট দিয়ে এ হামলা চালানো হয়।

এতে আরো বলা হয়, হাসপাতালে ইচ্ছাকৃত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করছে কিয়েভ। এ অপরাধের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করে জবাবদিহিতার আওতায় আনা হবে।

গত কয়েক মাস ধরে হাসপাতালটিতে বেসামরিক ও আহত সেনা সদস্যদের চিকিৎসা করা হতো বলেও বিবৃতিতে বলা হয়।

তবে অভিযোগের বিষয়ে তাৎক্ষনিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...