নেদারল্যান্ড ও সুইডেনে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় আজ ২৮ জানুয়ারি ২০২৩ ইংরেজি শনিবার বেলা ১১:৩০ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ। কাজী মাও. মোবারক হোসেন ফরায়েজির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাতের নির্বাহী মহাসচিব মুফতি আল্লামা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক।
খন্দরকার মোবারক হুসাইনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আহ্লে সুন্নাতের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ গোলাম কিবয়িয়া, ড. মুহাম্মদ নাসির উদ্দীন, মাওলানা মুহিউদ্দীন হামিদী, ম.ম জিলানী, অ্যাডভোকেট মোহাম্মদ হেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার শামসুজ্জামান কাজল, অধ্যক্ষ হাবিবুর রহমান, এডভোকেট মুহাম্মদ ইকবাল হাসান, অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার, প্রিন্সিপাল আবু নাসের মুসা, মুফতি ইয়াকুব হুসাইন আলকাদেরী, মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, আনিসুর রহমান, মোহাম্মদ হোসাইন, এডভোকেট আবুল কালাম আজাদ, মোহাম্মদ মাসউদ হোসাইন, হাফেজ মুহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ আব্দুর রশিদ, মুফতি আব্দুল হাই আমজাদী, মাওলানা ওবায়েদ উল্লাহ, মোহাম্মদ আরিফুল ইসলাম, মাওলানা ওবায়েদ উল্লাহ আশরাফী, মাওলানা আব্বাস উদ্দিন, ডা. শাহ আলম, মুহাম্মদ আতিক আফ্রিদি, মুহাম্মদ আনোয়ার হোসেন, হাফেজ জাহিদুর রহমান, মীর শাহাব উদ্দিন প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে আহলে সুন্নাত নেতৃবৃন্দ পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শান্তিপ্রিয় মুসলমানদের বিক্ষুদ্ধ করবেন না। আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। ইসলাম শান্তি, সাম্য ও সহিষ্ণুতার ধর্ম। তাই ইসলাম ধর্মের অনুসারী মুসলমানরা অন্যান্য ধর্মাবলম্বীদের বিশ্বাসে কখনও আঘাত করে না। কিন্তু অন্যান্য ধর্মের ধর্মীয় উগ্রবাদীরা মুসলমানদের ধৈর্য-সহ্যের পরীক্ষা নিচ্ছে। পবিত্র কুরআন পুড়িয়ে অবমাননা করে মুসলমানদের হৃদয়ে আঘাত করা হয়েছে। এধরণের উগ্রবাদীরা পৃথিবীর শান্তি-শৃঙ্খলার জন্য হুমকি। তারা মুসলমানদের ধর্মবিশ্বাসে আঘাত করে পৃথিবী অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্ত করছে। জাতিসংঘ, ওআইসি সহ বিশ্বের মুসলিমনেতৃবৃন্দকে এব্যাপারে সোচ্চার ও জোরালো প্রতিবাদ জানাতে হবে। ডাচ ও সুইডেনের পবিত্র কুরআন অবমাননা সন্ত্রাসবাদের পরিকল্পিত উস্কানি। কোন মুসলমান তা মেনে নিতে পারে না। একই সাথে বাংলাদেশের জাতীয় পাঠ্যসূচিতে ইসলাম বিরোধী ও বিকৃত ইতিহাস যুক্ত করার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সংশোধনের দাবি জানানো হয় সমাবেশে। শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পল্টনে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

