চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব হলেন অধ্যাপক রেজাউল করিম।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
অধ্যাপক রেজাউল করিম এর আগে চট্টগ্রাম সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন।
প্রসঙ্গত, গত বছরের ২৫ অক্টোবর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক আবদুল আলীম অবসরোত্তর (পিআরএল) ছুটিতে যাওয়ার পর থেকে বোর্ডের এ শীর্ষ পদটি খালি ছিল।

