বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মেট্রোরেলের আরও দুই স্টেশন চালু হচ্ছে ফেব্রুয়ারিতে

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের প্রথম মেট্রোরেল রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সীমিত পরিসরে চলাচল শুরু করেছে । গত ২৫ জানুয়ারি তৃতীয় স্টেশনের কার্যক্রম শুরু হয়। যদিও এই পথে ৯টি স্টেশন রয়েছে, তার মধ্যে আপাতত তিনটিতে কার্যক্রম চলমান। আগামী মাস (ফেব্রুয়ারি) থেকে মিরপুর ১০ নম্বর ও উত্তরা সেন্টার স্টেশন চালু হবে বলে জানা যায়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক এম এ এন ছিদ্দীক বলেন, গত ২৯ ডিসেম্বর উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত সরাসরি মেট্রোরেল চলাচল করে আসলেও দর্শনার্থী ছাড়া তেমন যাত্রী ছিলো না। তবে মিরপুর ১০ ও উত্তরা সেন্টার স্টেশন দুটি চালু হলে মেট্রোরেলে যাত্রীসংখ্যা আরও বাড়বে। মূলত যাত্রীদের অভ্যস্ত করতেই পর্যায়ক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এম এ এন ছিদ্দীক বলেন, মিরপুর ১০ অঞ্চল সবচেয়ে বেশি জনবসতিপূর্ণ এলাকা। যাত্রীদের বড় হাব এখানে। তাই কর্তৃপক্ষ এবার ওই স্টেশন উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে এ স্টেশন থেকে যাত্রীরা মেট্রোরেলে উঠতে এবং নামতে পারবেন।

এর আগে গত ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মেট্রোরেলের যুগে পা দেয় বাংলাদেশ। বহু অপেক্ষার পালা শেষ করে এদিন মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলের প্রথম যাত্রীও ছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে চলছে

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...