রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সৌদিতে নির্যাতনের শিকার রোজিনার দেশে ফেরার আকুতি

- Advertisement -
Single page 1st Paragraph

সৌদি আরবে নির্যাতনের শিকার হবিগঞ্জের চুনারুঘাটের রোজিনা আক্তার (২৭) দেশে ফেরার আকুতি জানিয়েছেন। সৌদিআরবের দাম্মামে নির্যাতনের শিকার রোজিনা। তিনি সিলেট হবিগঞ্জের চুনারুঘাটের উছমানপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম সুন্দর আলী।

জানা যায়, গত ২১ জানুয়ারি তার পরিবারের সঙ্গে এক ভিডিও কলে কান্নাজড়িত কণ্ঠে তার ওপর বর্বরোচিত নির্যাতনের বর্ণনা দেন। ভিডিওকলে রোজিনা আক্তার তার ওপর নির্যাতনের চিহ্ন দেখান। তার হাত-পায়ে গরম পানি ঢেলে দেওয়া হয়েছে বলেও তিনি জানান। রোজিনার বাবা সুন্দর আলী মঙ্গলবার মেয়েকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও হবিগঞ্জ কোর্টে দালাল দুলাল মিয়াসহ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

সুন্দর আলী জানান, গত ২১ ডিসেম্বর দুলাল মিয়া তার মেয়েকে ঢাকার মডেল এভিয়েশন সার্ভিসের মাধ্যমে সৌদি আরবের দাম্মাম শহরে পাঠান। বেশি বেতনের প্রলোভন দেখিয়ে সৌদি আরবের একটি বাসায় কাজ করছিলেন রোজিনা। কিন্তু বাসার মালিক প্রতিদিন নির্মম নির্যাতন চালাচ্ছেন। তারা চিকিৎসা না করায় দিন দিন শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছেন তাঁর মেয়ে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন মেয়ের সঙ্গে তাদের যোগাযোগ বন্ধ ছিল। তাকে স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। সর্বশেষ ২১ জানুয়ারি মেয়ের সঙ্গে ভিডিওকলে কথা হয় তাদের। এ সময় মেয়ে তার ওপর নির্যাতনের চিহ্ন দেখায়। পরে এ ঘটনায় তিনি আদালতে মামলা করেন।

রোজিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সৌদিআরবের রিয়াদস্হ বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন তার পিতা সুন্দর আলী।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...