বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

জেলা প্রশাসকদের প্রতি অবৈধ ইটভাটা বন্ধে নির্দেশনা

- Advertisement -
Single page 1st Paragraph

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন বরেছেন, সারাদেশে বিদ্যমান অবৈধ ইটভাটা বন্ধে জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, সারাদেশে অবৈধ ইটভাটায় ভরে গেছে। আমরা এগুলো রোধে কঠোর অবস্থানে রয়েছি। আমরা সাধারণ মানুষকেও পরিবেশবান্ধব ব্লক ইট ব্যবহারে উৎসাহিত করছি।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা পরিবেশবান্ধব ব্লক ইট তৈরি করতে চায় তাদেরকে সহজ শর্তে আমরা ঋণ দেব। তাদের জন্য প্রয়োজনে বাজেটে আরও বরাদ্দ রাখার চেষ্টা করবো। তবুও আমরা চাই আমাদের পরিবেশ ভালো থাকুক।

তিনি বলেন, আমাদের বনাঞ্চল কমে যাচ্ছে, জেলা প্রশাসক সম্মেলনে আমরা এবিষয়েও ডিসিদের নির্দেশনা দিয়েছি। আমাদের বনগুলো এরইমধ্যে অনেক সংকুচিত হয়ে আসছে। যেগুলো আছে সেগুলো আমাদের ধরে রাখতে হবে।

এর আগে মঙ্গলবার (২৪ জানুয়ারি) জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। স্বাগত বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। রাজশাহীর বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ বিভাগীয় কমিশনারদের পক্ষে এবং নরসিংদীর জেলা প্রশাসক আবু নাঈম মোহাম্মদ মারুফ খান ও বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিজি জেলা প্রশাসকদের পক্ষে বক্তব্য রাখেন।

এই বিভাগের সব খবর

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম-অব্যবস্থাপনার প্রতিবাদে উপজেলা ছাত্রসেনার বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সংকট, প্রশাসনিক অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তিসহ সকল অনিয়মের প্রতিবাদে ও স্বাস্থ্য সেবার সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করার দাবীতে বাংলাদেশ ইসলামী...

বেইজিংয়ে ট্রাম্প-সি বৈঠক, ইরান ও তাইওয়ান ইস্যুতে আলোচনা

ইরান ইস্যু, বাণিজ্য ও তাইওয়ান পরিস্থিতির মতো জটিল সব অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে বেইজিংয়ে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা নেতা...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় মানুষের ঢল

বন্দরনগরী চট্টগ্রামে বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার...

সর্বশেষ

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম-অব্যবস্থাপনার প্রতিবাদে উপজেলা ছাত্রসেনার বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সংকট, প্রশাসনিক অব্যবস্থাপনা,...

বেইজিংয়ে ট্রাম্প-সি বৈঠক, ইরান ও তাইওয়ান ইস্যুতে আলোচনা

ইরান ইস্যু, বাণিজ্য ও তাইওয়ান পরিস্থিতির মতো জটিল সব...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় মানুষের ঢল

বন্দরনগরী চট্টগ্রামে বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা...

চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশু রেশমী মারা গেছে

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে : মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

চট্টগ্রাম লেডিস ক্লাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আজ বুধবার উদযাপন...