রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মোংলায় সার বোঝাই কার্গো ডুবি

- Advertisement -
Single page 1st Paragraph

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলে বিদেশি জাহাজের সাথে ধাক্কা লেগে ৫০০ টন সার বোঝাই ‘এমভি শাহাজালাল এক্সপ্রেস’ নামের একটি কার্গো জাহাজ পানিতে ডুবে গেছে। এসময় জাহাজে থাকা মাস্টারসহ ৮ কর্মচারী নদী সাঁতরে পাশেই থাকা অপর একটি লাইটার জাহাজে উঠে পড়েন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বন্দর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, লাইবেরিয়া পতাকাবাহী ক্লিংকার ভর্তি বাণিজ্যিক জাহাজ ‘এমভি সুপ্রিম ভ্যালোর’ সঙ্গে ধাক্কা লেগে ‘এমভি শাহজালাল এক্সপ্রেস’ লাইটার জাহাজটির প্রোপেলার ভেঙ্গে যায়। যার ফলে ভাঙ্গা স্থান থেকে পানি জাহাজে প্রবেশ করে। এক পর্যায়ে জাহাজটি ডুবে যায়।

হাড়বাড়িয়া-৮ এলাকায় অবস্থিত লাইবেরিয়ার পতাকাবাহী সারের জাহাজ ‘এমভি ভিটা অলম্পিক’ নামক একটি জাহাজ থেকে সার বোঝাই করে যশোরের নওয়াপাড়া এলাকায় যাচ্ছিল ডুবে যাওয়া জাহাজ ‘এমভি শাহাজালাল এক্সপ্রেস।’

এদিকে জাহাজটি ডুবে গেলেও চ্যানেল সচল রয়েছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপটেন মোহাম্মাদ শাহীন মজিদ।

তিনি বলেন, জাহাজ ডুবলেও চ্যানেল সচল রয়েছে। এই চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই। জাহাজটি ডোবার খবর পেয়ে জাহাজের মালিক পক্ষকে বিষয়টি জানানো হয়েছে। মালিক পক্ষ জাহাজ উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিয়েছেন। বন্দরের নিয়ম অনুযায়ী জাহাজ অপসারণের জন্য তারা ১৫ দিন সময় পাবেন। এই সময়ের মধ্যে মালিক পক্ষ জাহাজ উদ্ধারে ব্যর্থ হলে বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

জাহাজে থাকা সার পানি দ্রবভূত হলে পরিবেশ বিপর্যয় ঘটবে কিনা এমন প্রশ্নে হারবার মাস্টার ক্যাপটেন মোহাম্মাদ শাহীন মজিদ বলেন, ‘আসলে সার একটি দ্রবনীয় পণ্য।

ডুবে যাওয়া লাইটার জাহাজ এমভি শাহাজালাল এক্সপ্রেস মালিক ভাই ভাই শিপিং লাইন নামের একটি কোম্পানি। লাইবেরিয়ার পতাকাবাহী সারবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি ভিটা অলম্পিক’ গেল ২১ জানুয়ারি ৩১ হাজার ৪৫৯ মেট্রিকটন সার নিয়ে মোংলা বন্দর চ্যানেলে বহিনঙ্গোর সুন্দরিকোঠা-১ এলাকায় আগমন করে।

সার বোঝাই কার্গো জাহাজ ডুবির ঘটনায় সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম জাগো বলেন, পশুর চ্যানেলের সুন্দরবনের অভ্যন্তরে সারবোঝাই নৌযান ডুবিতে জলজপ্রাণীর ক্ষতি হতে পারে। অপরদিকে বিভিন্ন সময়ে ডুবন্ত নৌযান উত্তোলনে বিলম্ব হওয়ায় চ্যানেলে পলি পড়ে নাব্য সংকটের ঝুঁকি বাড়ছে।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...