মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নালা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকার একটি নালা থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তির লাশউদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে মাঝিরঘাট এলাকার সেকেন্দার মাঝি বাড়ির বিপরীতের নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মাঝিরঘাট রোডের নালা থেকে মরদেহটি উদ্ধার করে। আজ বিকেল পাঁচটা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।
তিনি আরও বলেন, ওই ব্যক্তির পরনে লুঙ্গি ছিল। দেখে ভবঘুরে মনে হয়েছে। শরীরে পুরোনো কিছু দাগ আছে। নতুন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করছি কোনো কিছু কুড়ানো বা প্রসাব করতে গিয়ে স্লিপ খেয়ে নালায় পড়ে যান। তারপরও কীভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...