সোমবার, ২৫ মে ২০২৬

৫৪ লাখ টাকা হাতিয়ে পিতা-পুত্রের রাজশাহীতে আত্মগোপন, পিবিআই’র হাতে ধরা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ব্যবসায়ীর ৫৪ লাখ টাকা হাতিয়ে রাজশাহীতে আত্মগোপনে থাকা এক যুবক ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত রোববার রাতে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাসা থেকে ৩৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার তাদের চট্টগ্রামে আনা হয়।
গ্রেপ্তার হাসিব শেখ (২৭) ও তার বাবা হেদায়েত শেখের (৫৫) বাড়ি পিরোজপুর জেলায়। দীর্ঘদিন ধরে তারা চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় থাকতেন।
পিবিআই জানায়, এম এস জাওয়াদ এন্টারপ্রাইজ নামে একটি সিগারেট বিক্রয়কারী প্রতিষ্ঠানের সুপারভাইজার ছিলেন হাসিব শেখ। গত ১০ অক্টোবর অফারে সিগারেট কিনে দেওয়ার কথা বলে ইপিজেড এলাকার মাসুদ রানা নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫৩ লাখ ৮৮ হাজার টাকা নেন। এরপর থেকে হাসিবের আর কোনো খোঁজ মিলছিল না। এ ঘটনায় গত ১৭ অক্টোবর ইপিজেড থানায় মামলা দায়ের করেন ব্যবসায়ী মাসুদ রানা। গত ২৮ ডিসেম্বর মামলাটির তদন্তভার পায় পিবিআই।
মামলার তদন্তকর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক ইখতিয়ার উদ্দিন জানান, যেই দিন ব্যবসায়ীর কাছ থেকে চেক পান সেদিনই টাকাগুলো তুলে নিয়ে মা-বাবাকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম ছেড়ে রাজশাহীতে গিয়ে আত্মগোপন করেন হাসিব। তাকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে শনাক্তের সব পথ বন্ধ করে দেয়। একপর্যায়ে পিবিআই জানতে পারে মোটরসাইকেল চালানো তার শখ। আত্মসাৎ করা টাকায় মোটরসাইকেল কিনবে- এমন একটা ধারণা ছিল তাদের। বিভিন্ন জেলা ও মহানগরে ট্রাফিক আইনে মামলাগুলো নজরে রাখা হচ্ছিল বলে জানান তদন্ত কর্মকর্তা।
তদন্ত কর্মকর্তা আরও জানান, গত ২০ জানুয়ারি অনলাইনে দেখা যায়, রাজশাহী মহানগরে হাসিব নামে এক ব্যক্তির বিরুদ্ধে ট্রাফিক আইনে একটি মামলা হয়েছে। ওই মামলার সূত্র ধরে রাজশাহী গিয়ে ‘কেস স্লিপে’ একটি মোবাইল নম্বর পান। সেই মোবাইল নম্বরের সূত্র ধরে হাসিবের সন্ধান পাওয়া যায়। ছেলের আত্মসাৎ করা টাকা হেফাজতে রাখা ও পালাতে সহায়তা করায় বাবা হেদায়েত শেখকেও ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এই বিভাগের সব খবর

হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ

দিনাজপুর হিলি স্থল বন্দরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ থেকে ৭ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি কারক...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। আজ (সোমবার) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর...

ইরানের সঙ্গে ওবামার চেয়ে ‘ভালো’ চুক্তি করব: ট্রাম্প

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে নিজের প্রশাসনের ভেতরে ও বাইরে চলা তীব্র সমালোচনার মুখে নিজের শক্ত অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি...

সর্বশেষ

হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ

দিনাজপুর হিলি স্থল বন্দরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

ইরানের সঙ্গে ওবামার চেয়ে ‘ভালো’ চুক্তি করব: ট্রাম্প

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে নিজের প্রশাসনের ভেতরে ও...

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন।...

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ

বাঙালির অনুপ্রেরণার প্রতীক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম...

মধ্যরাতে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা-গুলিবর্ষণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ক্যাম্পে...