বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

চবিতে ভাইভা দিতে আসা শিক্ষক প্রার্থীকে দুদফা ছাত্রলীগের মারধর

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক নিয়োগের ভাইবা দিতে এসে দুই দফা ছাত্রলীগের মারধরের শিকার হয়েছেন এক নিয়োগপ্রার্থী। মারধরের শিকার ওই নিয়োগপ্রার্থীর নাম নুর হোসেন। তিনি রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৩-০৪ সেশনের ছাত্র ছিলেন।

ছাত্রলীগের নেতারা জানান, শিবির অভিযোগে তার ভাইবা বন্ধ করতে প্রশাসনের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক নিয়োগের ভাইবা অনুষ্ঠিত হয়। সেই ভাইবাতে অংশগ্রহণ করতে আসেন নুর হোসেন। ভাইবা শেষে বিভাগে অন্যান্যদের জন্য অপেক্ষা করছিলেন নুর হোসেন। সে সময় ছাত্রলীগের ভার্সিটি এক্সপ্রেস গ্রুপের নেতারা ‘নুর হোসেন’ ডাক দিয়ে তার খোঁজ করতে থাকেন। পরে তাকে খুঁজে পেয়ে মারধর করে বিভাগ থেকে নিয়ে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাকে উপাচার্যের কক্ষে নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘একজন নিয়োগপ্রার্থীকে টানা হেচড়া করেছিল কিছু ছেলেরা। ভাইবা চলাকালীন হট্টগোলের খবর শুনতে পেয়ে সেখানে যাই। পরে সেখান থেকে আমরা তাকে প্রশাসনিক ভবনে নিয়ে আসি।’

ড. রবিউল হাসান ভূঁইয়া জানান, নিয়োগ কার্যক্রম স্বাভাবিক ভাবেই চলবে। তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন সেটা দেখার বিষয় না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ও ভার্সিটি এক্সপ্রেস গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, ‘নুর হোসেন শিবিরের সাথী। ২০০৯ সালে তিনি আমাদের সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি কাজী মারুফ ইসলামকে মারধর ও রগ কেটে পঙ্গু করেছিলেন। তাই ছাত্রলীগের ছেলেরা তাকে খুঁজে পেয়ে কিছুটা হট্টগোল করেছিল। মারধর করেনি। পরে প্রশাসনের লোকজন তাকে নিয়ে যায়।’

প্রদীপ চক্রবর্তী আরও জানান, তাকে নিয়োগ দেওয়া হবে না প্রশাসনের এমন আশ্বাসে ছাত্রলীগের নেতারা তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন ।

ঘটনাস্থলে উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বলেন, আমরা শুনেছিলাম তিনি আজ ভাইবা দিতে আসবেন। পরে খোঁজ করলে তিনি ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করেন। পরে শিক্ষকরা এসে তাকে নিয়ে যান। আওয়ামী লীগের সরকার থাকাকালীন কোনো শিবিরের নেতা কেন শিক্ষক হয়ে আসবেন। আমাদের কিছু বড় ভাই বিএনপির সময়ে সার্টিফিকেটও নিতে পারেননি।’

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...