সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

চবি সাংস্কৃতিক জোটের ‘পিঠা উৎসব’

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট এর উদ্যোগে চবি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী ‘পিঠা উৎসব ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকাল ৯টায় এ পিঠা উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

এ সময় চবি নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. নাসির উদ্দিন, পিঠা উৎসবের আহŸায়ক রায়হান সুমন, সদস্য সচিব শুভ্রা চক্রবর্তী এবং সাংস্কৃতিক জোট এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পিঠা পুলি উৎসব আবহমান বাংলার সংস্কৃতির একটি অংশ। এ উৎসব আয়োজনের মাধ্যমে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ, লালন ও চর্চার পাশাপাশি নতুন প্রজন্মের সন্তানেরা পিঠা পুলি সম্পর্কে একটি ধারণা লাভ করবে। নতুন প্রজন্মকে বাংলার এসব লোকায়ত ঐতিহ্য চেনাতে হবে।

উপাচার্য ঐতিহ্যবাহী সংস্কৃতির এ ধারা নিয়মিত অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি আহবান জানান। পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ উৎসবে চবি সাংস্কৃতিক সংগঠন অঙ্গন, চবি আবৃত্তি মঞ্চ, লোকজ সাংস্কৃতিক সংগঠন এবং রঁদেভু শিল্পী গোষ্ঠী অংশগ্রহণ করে। এ উপলক্ষে বিকেলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই বিভাগের সব খবর

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে। মাসব্যাপী এ বইমেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, শনিবার। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত...

সর্বশেষ

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ)...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা...

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক...

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...