শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

শেখ কামাল যুব গেমসে বিভাগীয় চ্যাম্পিয়ন চট্টগ্রাম, রানার-আপ কুমিল্লা

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন(বিওএ) আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩-এ চট্টগ্রাম আন্ত:জেলা পবে চট্টগ্রাম জেলা ১৮ টি স্বর্ণপদক লাভ করে চ্যাম্পিয়ন এবং কুমিল্লা জেলা ১৬ টি স্বর্ণপদক লাভ করে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে।
সাত দিনব্যাপী বিভাগীয় পর্বের এ প্রতিযোগিতায় গতকাল সন্ধ্যায় শেষ হয়েছে। শেষ দিনে অনুষ্ঠিত ব্যাডমিন্টন (তরুণ) এককে চট্টগ্রামের সিফাত উল্লাহ গালিব চ্যাম্পিয়ন ও ফেনীর তীর্থস্কর রানার-আপ, দ্বৈতে চট্টগ্রামের সিফাত উল্লাহ গালিব ও মিরাজ জুটি চ্যাম্পিয়ন এবং ফেনীর রকি ও ইসতিয়াক রানার-আপ, ব্যাডমিন্টন (তরুণী) এককে চট্টগ্রামের আইনাল তাজরিয়ান চ্যাম্পিয়ন ও ফেনীর সুবানা রানার-আপ, (তরুণী) দ্বৈতে চট্টগ্রামের আইনাল তাজরিয়ান ও ফারিহা জামাল প্রতিভা জুটি চ্যাম্পিয়ন এবং দ্বৈতে কুমিল্লার রিমা ও রিতাজ জুটি রানার-আপ, মিশ্র দ্বৈতে চট্টগ্রামের সিফাত উল্লাহ গালিব ও আইনাল তাজরিয়ান চ্যাম্পিয়ন এবং দ্বৈতে ফেনীর সুবানা ও রকি জুটি রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন।
রাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাধারণ) ড. প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ জেলা ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায় এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের মহাসচিব তরফদার রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন বিওএ উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, লে. কর্নেল মো. শফিকুল ইসলাম, লে. কর্নেল মো. মনির-উজ-জামান ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহছান রোমেন।
অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মো. আলমগীর।
উল্লেখ্য, বিওএ’র আয়োজনে ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গেমসের চট্টগ্রাম আন্ত:জেলা পর্বের প্রতিযোগিতা ১৬ জানুয়ারি শুরু হয়ে ২২ জানুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেসিয়ামে শেষ হয়।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...