শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দুপুরের পর মেট্রোরেলে মিলছে না যাত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও আখেরি মোনাজাতে অংশগ্রহণের সুবিধার জন্য রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে মেট্রোরেল চলাচল করছে। এরপরও মিলছে না পর্যাপ্ত যাত্রী। অধিকাংশ কোচই ফাঁকা থাকছে। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত যাত্রী মিললেও এরপর থেকে মেট্রোস্টেশন যাত্রীশূন্য হয়ে পড়ে। আজ রোববার মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে এমন চিত্র দেখা গেছে।

মেট্রোস্টেশনের টিকিট কাউন্টারগুলোও ফাঁকা দেখা যায়। রোববার(২২জানুয়ারি) মেট্রোরেল ৫টা পর্যন্ত চলাচল করবে এই তথ্য অনেকের অজানা বলেই ১২টার পরে যাত্রীশূন্য বলে দাবি সংশ্লিষ্টদের।

আগারগাঁও মেট্রোস্ট্রেশনের টিকিট কাউন্টারে দায়িত্বরত শুভ চন্দ্র দাশ গনমাধ্যমকে বলেন, ‘রোববার ৫টা পর্যন্ত মেট্রোরেল চলবে এই তথ্য অনেকেই জানে না। অনেকে মনে করছে হয়তো সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত চলাচল করছে। এ কারণে সকালে যাত্রীর চাপ থাকলেও দুপুর ১২টার পর থেকে যাত্রী নেই। অনেক কোচ ফাঁকা যাচ্ছে। তবে সকালে পর্যাপ্ত যাত্রী ছিল। যাত্রীদের মধ্যে মুসল্লির সংখ্যাই বেশি ছিল।’

আজ প্রথমবারের মতো ৯ ঘণ্টা চলাচল করবে মেট্রোরেল। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও আখেরি মোনাজাতে অংশগ্রহণের সুবিধার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে ২২ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত বিরতিহীনভাবে মেট্রোরেলে যাত্রী পরিবহন করা হবে। এজন্য ওইদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দুটিতে এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে।

 

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৪০

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ প্রভৃতি অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন...

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত পর্যটকবাহী যান চলাচল...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আজ শিরোপা নির্ধারনী ম্যাচে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের...

সর্বশেষ

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৪০

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ প্রভৃতি অপরাধ...

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯...

পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রংধনু জাতি’ (রেইনবো নেশন) গঠনের...

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।...

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির...