সোমবার, ২৯ জুন ২০২৬

গণতন্ত্রের পথকে সুগম করতে দৈনিক আজাদী অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে-নওফেল

- Advertisement -
Single page 1st Paragraph

২৪ সেপ্টেম্বর (শুক্রবার )বিকাল ৪টায় চট্টগ্রাম অফিসার্স ক্লাব মিলনায়তনে স্বাধীন সংবাদপত্র পাঠন সমিতির উদ্যোগে স্বাধীন সংবাদপত্র দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক ও চট্টগ্রামের বাঙ্গালী মুসলমানদের নব জাগরণের অগ্রদূত আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার সাহেবের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে “মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার, দৈনিক আজাদী এবং গণতন্ত্র” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি। সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক এস এম জামাল উদ্দিন। স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিন সেমিনারটি সঞ্চালনা করেন। মুখ্য আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. শিরীন আকতার, চট্টগ্রাম সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন চট্টগ্রামের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন, রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী, বিজিএমইএ প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, চট্টগ্রাম আয়কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মুছা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ মুছা, স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির সহ-সভাপতি জসিম উদ্দিন সিকদার প্রমুখ। সেমিনারের পূর্বাহ্নে দৈনিক আজাদীর ৬০ বছরের ইতিহাস সমৃদ্ধ প্রকাশিত বই শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে হস্তান্তর করেন দৈনিক আজাদী পত্রিকার পরিচালনা সম্পাদক এম. ওয়াহিদ মালেক। স্বাগত বক্তব্য রাখবেন সেমিনার উদযাপন কমিটির চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর চৌধুরী সিইনসি স্পেশাল। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জামেয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে আগত মাওলানা মোহাম্মদ ফরিদ মিয়া। দৈনিক আজাদী পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক এম.ওয়াহিদ মালেক। সেমিনারে প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, সেই সময়টাতে বাঙালী মুসলমান সমাজ বিশেষ করে শিক্ষা দীক্ষা এবং জ্ঞান চর্চা থেকে অনেকটা বিচ্যূত ছিল। আবদুল খালেক ইঞ্জিনিয়ার আজাদী পত্রিকার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে চমৎকার একটা দৃষ্টান্ত রেখে গেছেন। শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, আমরা জানি ঢাকা থেকে প্রকাশিত হলে অনেকে জাতীয় পত্রিকা হয়ে যায়, তবে আজাদীর সাথে সম্পৃক্ততা জাতীয় পর্যায়ে সকল বুদ্ধিজীবী এবং আমাদের সিভিল সোসাইটি সবার সাথে ছিল। অত্যন্ত কঠিন সময়ে আজাদীর সৃষ্টি, এখন আবারো কঠিন সময়ের সৃষ্টি হয়েছে। আবদুল খালেক ইঞ্জিনিয়ার সাহস নিয়ে প্রকাশনা জগতে উদাহারণ সৃষ্টি করেছেন। সেটি প্রজন্ম থেকে প্রজন্মতরে বজায় রয়েছে। সভাপতিত্ব এবং মূল প্রবন্ধে সাংবাদিক এস.এম জামাল উদ্দিন বলেন, চট্টগ্রামের সংবাদপত্র শিল্প, মুদ্রণ ও প্রকাশনা জগতে মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার সাহেবের অবদান ঐতিহাসিক। মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার চট্টগ্রামের সাংবাাদিকতার ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে, ’৭১ এর মহান মুক্তিযুদ্ধ, সর্বোপরি ’৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং গণতন্ত্রের পথকে সুগম করতে ইঞ্জিনিয়ার সাহেব প্রতিষ্ঠিত দৈনিক আজাদী অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছেন—যা অবশ্যই স্মরণযোগ্য। সেমিনারে সমাজের ১১জন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক-২০২১ প্রদান করা হয়।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...