শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

লস অ্যাঞ্জেলেসে চীনা নববর্ষের পার্টিতে বন্দুকহামলা, নিহত ৯

- Advertisement -
Single page 1st Paragraph

চীনা চন্দ্র নববর্ষ উদযাপনের সময় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মন্টেরে পার্কে বন্দুকহামলায় কমপক্ষে ৯ জন নিহত বলে নিশ্চিত করেছে পুলিশ। গুলিবর্ষণে কতজন আহত হয়েছে বা কাউকে গ্রেপ্তার করেছে কিনা তা পুলিশ এখনও জানায়নি। পুলিশ সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে লস অ্যাঞ্জেলেস টাইমস ও বিবিসি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লস এঞ্জেলেস শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ৭ মাইল দূরে মন্টেরে পার্ক শহররে চীনা চন্দ্র নববর্ষ উদযাপনের পার্টিতে স্থানীয় সময় রাত ১০ টার পর গোলাগুলি শুরু হয়। যেখানে কয়েক হাজার মানুষ উৎসবে যোগ দিয়েছিলেন।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের সার্জেন্ট বব বোয়েস বলেছেন, শনিবার গভীর রাতে মন্টেরে পার্কের গার্ভে অ্যাভিনিউতে এই গুলির ঘটনা ঘটে। গুলি চালানোর উদ্দেশ্যের বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি কিন্তু সন্দেহভাজন একজন পুরুষ বলে জানানো হয়েছে। তবে তাকে হেফাজতে নেয়া হয়েছে কিনা তা জানা যায়নি।

সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলোতে এই এলাকায় বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা গেছে।

একজন প্রত্যক্ষদর্শী রেস্তোরাঁর মালিক লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেছেন, তিনজন লোক তার রেস্তোরাঁয় দৌড়ে এসে তাকে দরজা লক করতে বলে এবং একব্যক্তি মেশিনগান দিয়ে গুলি চালাচ্ছে বলে জানায়।

চীনা চন্দ্র নববর্ষ উপলক্ষে সপ্তাহব্যাপি দীর্ঘ অনুষ্ঠানে ১ লাখেরও বেশি দর্শক শহরটিতে জড়ো হয়েছিল। শনিবার রাতের স্থানীয় সময় রাত ১১টায় উত্সব শেষ হওয়ার কথা ছিল। মন্টেরে পার্কের জনসংখ্যা প্রায় ৬০ হাজার, যার বেশিরভাগই এশীয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৪০

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ প্রভৃতি অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন...

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত পর্যটকবাহী যান চলাচল...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আজ শিরোপা নির্ধারনী ম্যাচে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের...

সর্বশেষ

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৪০

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ প্রভৃতি অপরাধ...

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯...

পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রংধনু জাতি’ (রেইনবো নেশন) গঠনের...

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।...

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির...