শনিবার, ২৭ জুন ২০২৬

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন

- Advertisement -
Single page 1st Paragraph

রাজধানীর গোলাপবাগে বিভাগীয় সমাবেশের আগে গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদসহ ১০ জনের নামে মামলার আবেদন করা হয়েছে।

ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে রোববার আবেদনটি করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম।

বাদীপক্ষের আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

বিভিন্ন বিভাগে সমাবেশের ধারাবাহিকতায় গত ১০ ডিসেম্বর গোলাপবাগে সমাবেশ করে বিএনপি, কিন্তু দলটি চাইছিল নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে, যা নিয়ে সরকারের সঙ্গে চলছিল টানাপোড়েন।

গোলাপবাগে সমাবেশের তিন দিন আগে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ বাধে, যাতে একজনের মৃত্যু ও কয়েকজন আহত হন।

পরে বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে দলটির বেশ কিছু নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

সে সময় বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, পুলিশ কার্যালয়ে প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করেছে।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...