সোমবার, ২৯ জুন ২০২৬

চরলক্ষ্যায় ধানক্ষেত থেকে কিশোরের লাশ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের ধানক্ষেত থেকে মো. শাকিল (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাকিল পটিয়ার বড়লিয়া ইউনিয়নের বুধপুরা বেলখাইন এলাকার মো. নাজিমের ছেলে।
জানা গেছে, নিহত শাকিল দীর্ঘদিন ধরে চরলক্ষ্যা কুইদ্দারটেক এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করছেন। পুরাতন ব্রিজ এলাকার একটি এলপি গ্যাসের দোকানে চাকরি করতেন তিনি। গতকাল (শুক্রবার) বিকেলে বাসা থেকে বের হওয়ার পর বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়রা সকালে ধানক্ষেতে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে।
তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...