সোমবার, ২৯ জুন ২০২৬

কক্সবাজার উপকূল: গভীর সমুদ্র থেকে সাড়ে চার লাখ পিস ইয়াবাসহ ট্রলার জব্দ, আটক ৫

- Advertisement -
Single page 1st Paragraph

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল থেকে সাড়ে চার লাখ পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-১৫।এসময় পাচার কাজে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাতে গভীর সমুদ্র এলাকা থেকে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, রশিদ উল্লাহ, আমানত করিম, নাছির উদ্দিন ও ছৈয়দুর রহমান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে গভীর সমুদ্র এলাকায় কক্সবাজার র্যাব-১৫ উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান ও মেজর শেখ মোহাম্মদ ইউসূফের নেতৃত্বে একটি মাছ ধরার ট্রলারকে চিহ্নিত করা হয়। তারপর ধাওয়া করে ধরার পর সেই ট্রলারে মিলে সাড়ে চার লাখ ইয়াবা।
উপ-অধিনায়ক (স্কোয়াড্রন লিডার) তানভীর হাসান বলেন, ‘গেল এক সপ্তাহ আগে থেকে ইয়াবা পাচারকারী চক্রের উপর নজর রাখছিল র্যাব-১৫। সেই চক্রের একটি চালান আসার খবরে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে সাড়ে চার লাখ ইয়াবাসহ ৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...