গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় ৩জনের মৃত্যু হয়েছে।মোট মৃত্যু হয়েছে ১ হাজার ২৮৯ জনেরে। এ সময়ে নতুুুন শনাক্ত হয়েছে ২৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত ১ লাখ ১ হাজার ৫১৬ জন।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়। এদিন চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ২৮৪টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৮৪টি নমুনা পরীক্ষায় ৯ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮৫টির মধ্যে ৬ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১৭টি নমুনা পরীক্ষা করে ৪ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪০০টি নমুনা পরীক্ষা করে ৪ জন, আরটিআরএল ল্যাবে ৪টি নমুনা পরীক্ষা করে ১ জন, মেডিক্যাল সেন্টার ল্যাবে ১০টির মধ্যে ১ জন এবং এপিকে ৩৪টি নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় উপজেলার মধ্যে বোয়ালখালীতে ২ জন, ফটিকছড়িতে ১ জন ও মিরসরাইয়ে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে নগরে মৃত্যুবরণ করেছেন ৩ জন।

