শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

- Advertisement -
Single page 1st Paragraph

হ্যাটট্রিক জয়ে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ^কাপে ‘এ’ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে উঠলো হলো বাংলাদেশ দল।
আজ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে ও শ্রীলংকাকে ১০ রানে হারায় বাংলাদেশ। ৩ খেলায় পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে গ্রুপ-১এ খেলবে বাংলাদেশ। এই গ্রুপ থেকে সুপার সিক্সে নিশ্চিত করা অপর দুই দল অস্ট্রেলিয়া ও শ্রীলংকা।
বেনোনির উইলোমুর পার্ক বি ফিল্ডে এ’ গ্রুপের ম্যাচে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই যুক্তরাষ্ট্রকে চাপে রাখেন মারুফা-দিশারা।
চতুর্থ ওভারেই যুক্তরাষ্ট্রের প্রথম উইকেট তুলে নেন অধিনায়ক দিশা বিশ^াস। দ্বিতীয় উইকেটে ৫৭ রানের জুটি হলেও যুক্তরাষ্ট্রের ব্যাটারদের দ্রুত রান তুলতে দেয়নি বাংলাদেশের বোলাররা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ১০৩ রান করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের দিশা ১৩ রানে ২টি ও মারুফা ১৭ রানে ১ উইকেট নেন।
১০৪ রানের টার্গেটে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২১ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরেন আফিয়া প্রত্যাশা ও সুমাইয়া আকতার। প্রত্যাশা ৭ ও সুমাইয়া ১০ রান করেন।
এরপর ছোট-ছোট ইনিংস খেলে বাংলাদেশকে জয়ের পথে রাখেন দলের মিডল-অর্ডার ব্যাটাররা। দিলারা আকতার ১৭, স্বর্ণা আকতার ২২, দিশা ১০ রান করে আউট হন।
রাবেয়া খান ১৮ ও মিষ্টি সাহা ১৪ রানে অপরাজিত থেকে ১৫ বল বাকী থাকতেই দলের জয় নিশ্চিত করেন। ম্যাচ সেরা হন দিশা।
আগামী ২১ জানুয়ারি সুপার সিক্স পর্ব শুরু হবে।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...