সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

মানবাধিকারের উন্নতির ফলে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র : আইনমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, র‍্যাবের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের। কিন্তু মানবাধিকারের উন্নতির কারণে তারা র‍্যাবের বিরুদ্ধে আর নিষেধাজ্ঞা দেয়নি। বাংলাদেশ সফরকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এ কথা তাঁকে (আইনমন্ত্রী) জানিয়েছেন।

সম্প্রতি ডোনাল্ড লু বাংলাদেশ সফর করেন। সফরকালে তিনি আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের কথা উল্লেখ করে আইনমন্ত্রী আজ বুধবার সাংবাদিকদের এসব কথা বলেন।

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাশিম আজ বুধবার(১৮জানুয়ারি) সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি ডোনাল্ড লুর সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়ে কথা বলেন।

আনিসুল হক বলেন, তাঁকে ডোনাল্ড লু বলেছেন, তাঁরা হয়তো র‍্যাবের ওপর আরও নিষেধাজ্ঞা দিতেন। কিন্তু তাঁরা দেখেছেন, ইতিমধ্যে দেওয়া নিষেধাজ্ঞার পর র‍্যাব অনেক ভালো কাজ করেছে। তাঁরাও বুঝতে পেরেছেন, র‍্যাবের প্রয়োজনীয়তা আছে। এই যে মানবাধিকারের বিরাট উন্নতি, সে কারণে আর নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

র‍্যাবের ওপর থাকা বিদ্যমান নিষেধাজ্ঞা কবে নাগাদ প্রত্যাহার করা হতে পারে, এ বিষয়ে ডোনাল্ড লু কিছু বলেছেন কি না, তা জানতে চান এক সাংবাদিক। এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আমি তাঁর সঙ্গে কথা বলিনি। এর কারণ হচ্ছে, র‍্যাবের বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞা ওঠানোর ব্যাপারে আইনি একটি পদ্ধতি আছে। আমরা আইনের সেই পদ্ধতি অনুযায়ী এগোচ্ছি। আমরা আশা করি, এই আইনি পদ্ধতির মাধ্যমে র‍্যাবের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।’

গত শনিবার সন্ধ্যায় দুই দিনের সফরে ঢাকা এসেছিলেন ডোনাল্ড লু। এই সফরে তিনি বিভিন্ন পর্যায়ে সরকারি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাদা মতবিনিময় করেন। এর মধ্যে তিনি আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও তিনি বৈঠক করেন। তিনি নাগরিক সমাজের প্রতিনিধি ও শ্রমিকনেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

 

এই বিভাগের সব খবর

পহেলা বৈশাখে ডিসি হিল-সিআরবি ঘিরে যান চলাচলে সিএমপির বিশেষ নির্দেশনা

চট্টগ্রাম মহানগরীতে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ডিসি হিল ও সিআরবি এলাকায় যান চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আগামী ১৪...

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ প্রধানমন্ত্রীর

পবিত্র হজ পালনে হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রেবাবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে হজ ব্যবস্থাপনা...

সংবিধান অনুযায়ী গণভোট অধ্যাদেশ আইনে পরিণত করার প্রয়োজন ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক যে গণভোট, এই গণভোট সেই গণভোট নয়। অধ্যাদেশ অনুসারে আরপিও অনুযায়ী নির্বাচন কমিশন একই তারিখে...

সর্বশেষ

পহেলা বৈশাখে ডিসি হিল-সিআরবি ঘিরে যান চলাচলে সিএমপির বিশেষ নির্দেশনা

চট্টগ্রাম মহানগরীতে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ডিসি হিল...

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ প্রধানমন্ত্রীর

পবিত্র হজ পালনে হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট...

সংবিধান অনুযায়ী গণভোট অধ্যাদেশ আইনে পরিণত করার প্রয়োজন ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক...

দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতা-কর্মীদের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার...

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে রাঙামাটিতে বৈসাবি উৎসব শুরু

জেলার কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১৪টি...

বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো বিষু ও বিজু উৎসব

জেলার সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পুরাতন বছরকে...