সোমবার, ১৫ জুন ২০২৬

টেকনাফে আগুনে পুড়ে গেল ৬ বসতঘর

- Advertisement -
Single page 1st Paragraph

মধ্যরাতে আগুনে কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াজারে ৬ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৬ পরিবারের ২০ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২ সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঘরের মালিকরা হলেন- কালা মিয়ার ছেলে আব্দু শুক্কুর, তার তিন ছেলে কবির আহমদ, জকির আহমদ, নীর আহমদ, নজির আহমদের মেয়ে দেলোয়ারা বেগম।

আগুনের সূত্রপাত হওয়ার পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন এবং আগুন নিভানোর প্রাণপণ চেষ্টা করেন। তবে ফায়ার সার্ভিস আসার পূর্বেই আগুনে পুড়ে ঘরগুলো ছাই হয়ে যায়। স্থানীয়দের টানা তিন ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও কোনো ধরণের মালামাল রক্ষা করতে পারেননি।

ভূক্তভোগী আব্দু শুক্কুর জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে হঠাৎ ঘরের মধ্যে আগুন জ্বলতেছে দেখে দ্রুত ঘর থেকে বের হয়ে গেছি। কিন্তু ঘরের মধ্যে ছোট ছোট দুইটা বাচ্চা ঘুমিয়ে ছিল। আবার ফিরে এসে আগুন উপেক্ষা করে বাচ্চা দুটি বের করে কোনোমতে প্রাণ বাঁচিয়েছি। অনেক চেষ্টা করেও ঘরের মালামাল রক্ষা করতে পারিনি। আমরা গরীব মানুষ, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমরা সরকারের কাছে সহযোগিতা চাই।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী ঘটনাস্থলে পরিদর্শন শেষে বলেন, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে প্রাথমিক ৩টি করে কম্বল ও ৩ হাজার করে টাকা দেয়া হবে। যেহেতু তাদের ২০-৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে, তাই সরকারি বেসরকারি সংস্থাগুলোকে সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি, এখন গাড়িতে আছি।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...