শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

মেসিদের বাংলাদেশ সফর বিষয়ক বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত

- Advertisement -
Single page 1st Paragraph

 

কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের ভালবাসা আর্জেন্টিনার মানুষকে দারুণভাবে মুগ্ধ করেছে।যে কারণে ফুটবল মাঠে মেসির হাতে বাংলাদেশের পতাকা ছবি ভাইরাল হয়েছে।আর্জেন্টিনা দূতাবাস খোলার ব্যাপরে সিদ্ধান্ত নিয়েছে।এ দেশের মানুষের আগ্রহের কারণে আর্জেন্টিনা ফুটবল টিমকে বাংলাদেশে আনার বিষয়ে আলোচনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মঙ্গলবার দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছিল, মেসিদের বাংলাদেশ সফরের বিষয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ইতিবাচক সাড়া দিয়েছে।

বাফুফের একটি সূত্র সমকালকে জানিয়েছিল, বাংলাদেশ সফরের বিষয়ে বেশ কিছু শর্ত দিয়েছে আর্জেন্টিনার অ্যাসোসিয়েশন। সেগুলো পূরণ করতে পারলে জুনে আকাশি-সাদা জার্সির দলের বাংলাদেশ সফর সম্ভব। ওই বিষয়ে বিস্তারিত ধারণা দিতে বুধবার সংবাদ সম্মেলন ডেকেছিল বাফুফে।

কিন্তু অনিবার্য কারণে ওই সংবাদ সম্মেলন স্থগিত করেছে ফুটবল ফেডারেশন। বাফুফের মিডিয়া অফিসার খালিদ মাহমুদ নওমি এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বাফুফের পক্ষে নওমি জানান, ‘বুধবার দুপুর ২:৩০টায় বাফুফে’র পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণে অনুষ্ঠিত হচ্ছে না। আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...