শনিবার, ১ আগস্ট ২০২৬

টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবাসহ মাদক চোরাকারবারি আটক

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ মো. সিরাজুল ইসলাম নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক মো. সিরাজুল ইসলাম কক্সবাজার জেলার টেকনাফ থানার বড়ইতলী গ্রামের মোহাম্মদ শাহের ছেলে।

মঙ্গলবার(১৭ জানুয়ারি) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের একটি দল সোমবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে সংঘবদ্ধ মাদক ও মানব পাচারকারীচক্রের সক্রিয় সদস্য মো. সিরাজুল ইসলামের বাড়িতে স্থানীয় জন প্রতিনিধিদের উপস্থিতিতে অভিযান চালায়। এসময় সিরাজুলের বাড়ির পেছনে লাকড়ির স্তুপের ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

আটককৃত সিরাজুল ইসলামের বরাত দিয়ে বিজিবি জানায়, তিনি ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট নাফ নদীর পাড় থেকে মো. আল-আমিনের কাছ থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি করে দেয়। তার কাছ থেকে বিক্রির নগদ পাঁচ হাজার টাকাসহ দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

আটককৃত আসামির বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

আটককৃত সিরাজুল ইসলামকে এরআগেও ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ অবৈধভাবে মাদক বহন ও মানব পাচারের দায়ে আটক করা হয়। তাকে একটি নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। ওই মামলায় তিনি গত বছরের ২৮ ডিসেম্বর জামিনে মুক্ত হন। পরে আবারও তিনি ইয়াবা পাচারের সঙ্গে জড়িয়ে পড়েন।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...