শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সাফল্যের সম্মাননা পেলেন জনতা ব্যাংক চট্টগ্রাম বিভাগের কর্মকর্তারা

- Advertisement -
Single page 1st Paragraph

জনতা ব্যাংক চট্টগ্রাম বিভাগের ০৮টি ইউনিটের মধ্যে ২০২২ সালে বিভিন্ন সূচকে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্জনকারী কর্মকর্তাবৃন্দ এবং সেরা ব্যবস্থাপকগণ সংবর্ধিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের সভা কক্ষে তাঁদের সম্মাননা এবং ক্রেস্ট প্রদান করা হয়।

জনতা ব্যাংক চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক মোঃ আশরাফুল আলম এর পরিকল্পনা ও নির্দেশনায় প্রথমবারের মত ব্যাংকের বার্ষিক হিসাব সমাপনী-২০২২ এ বিভিন্ন সূচকে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্জনকারী শাখা এবং সেরা ব্যবস্থাপকদের এই সংর্বধনা প্রদান করা হয়।

বিভিন্ন ক্যাটাগরিতে সাধারণ বীমা ভবন কর্পোরেট শাখা, লালদিঘী ইস্ট কর্পোরেট শাখা, আসাদগঞ্জ কর্পোরেট শাখা, পোর্ট কর্পোরেট শাখা, কাজির দেউরী শাখা, জোরারগঞ্জ শাখা, এরিয়া অফিস, চট্টগ্রাম-এ, বি , সি এবং এরিয়া অফিস কক্সবাজারকে পুরস্কৃত করা হয়।

সংবর্ধিত সেরা ব্যবস্থাপকগণ হলেন ফটিকছড়ি শাখার ব্যবস্থাপক দেবশীষ খীসা, কুমিরা শাখার ব্যবস্থাপক নুরুল আলম, মিমি সুপার মার্কেট শাখার ব্যবস্থাপক রুমা বড়ুয়া এবং টেকনাফ শাখার ব্যবস্থাপক শোভন কুমার বিশ্বাস। কাপ্তাই শাখার ব্যবস্থাপক হেলাল উদ্দিন সেরা উদীয়মান ব্যবস্থাপক মনোনীত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক মোঃ আশরাফুল আলম। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ডিজিএম ডিজিএম মোঃ নুরুল মোস্তফা , মোঃ খালেদ মোস্তফা , ডিজিএম মোঃ মাগফার হাসান বাহাদুর ,ডিজিএম মোঃ রেজাউল করিম, ডিজিএম মোঃ ইউসুফ মোড়ল , এজিএম মোঃ ফজলুল হক, এজিএম নুরুল আলম , এজিএম মোঃ তাবারুক উল্যা , এজিএম শফিউল আলম, এজিএম দিল মোহাম্মদ, এজিএম সুব্রত দাস , এজিএম বাদল কান্তি দাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসপিও হোসাইন আকতার রাফি।

মহাব্যবস্থাপক মোঃ আশরাফুল আলম ২০২২ সালে সাফল্যের জন্য সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান এবং আগামীতে এই ধারা অব্যাহত রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর জন্য নির্দেশনা প্রদান করেন।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...