বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সড়ক দুর্ঘটনায় কাতারে চার বাংলাদেশি নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী চার বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে। নিহত ওই চার বাংলাদেশিদের মধ্যে দুইজনের বাড়ি নারায়ণগঞ্জে, একজনের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আর অপর একজন ব্রাহ্মণবাড়িয়ায়।

স্থানীয় সময় গত শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর ৫টায় কাতারের আল শামাল হাইওয়ে রোডে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন মৃত্যু বরণ করেন। হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত আরো দুইজন বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত চারজন হলেন- মৌলভীবাজার শ্রীমঙ্গলের মোহাম্মদ রাহাত, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম, ঢাকা নারায়ণগঞ্জের মোহাম্মদ শাকিল ও মোহাম্মদ ইউসুফ মাতব্বর। তাদের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও কাতার কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত তিনজনের লাশ স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর মৌলভীবাজার শ্রীমঙ্গলের বাসিন্দা মোহাম্মদ রাহাতকে স্থানীয় সময় শনিবার (১৪ জানুয়ারি) কাতারের আবু হামুর কবরস্থানে দাফন করা হয়েছে।

গুরুতর আহত দুইজন মোহাম্মদ জামাল উদ্দিন ও হাবিবুর রহমান আপু স্থানীয় দোহা হামাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত দুইজনের বাড়ি নারায়ণগঞ্জে।

কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. মুস্তাফিজুর রহমান নিহত তিনজনের লাশ দ্রুত দেশে পরিবারের কাছে প্রেরণে দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানান।

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...